ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com
ব্লগার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্লগার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ব্লগার ব্লগে অডিও প্লেয়ার সংযুক্ত করার কৌশল (এইচটিএমএল-৫ দিয়ে)

ব্লগারে সাধারণভাবে অডিও আপলোড করার কোন সুযোগ নেই। কিন্তু আমরা চাইলে একটি অডিও প্লেয়ার সংযুক্ত করতে পারি। জনপ্রিয় সব ব্রাউজারই এটা সমর্থন করবে। লাগবে না কোন জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ বা প্লাগইন। শুধু কিছু এইচটিএমএল-৫ কোড।
ধাপসমূহঃ
১. আপলোডঃ যেহেতু ব্লগারে অডিও আপলোড করা যায় না তাই অন্য কোথাও এটিকে আপলোড করে একটি লিঙ্ক নিতে হবে। আমি এক্ষেত্রে গুগল সাইটকে পছন্দ করি।  একাউন্ট না থাকলে একাউন্ট করে একটি গুগল সাইট বানিয়ে অডিওটি সহজেই সাইটে আপলোড করুন। গুগল সাইটে আপলোড করলে অডিওটির লিঙ্ক পেতে যে পেইজে আপলোড করেছেন সেই পেইজের পরে একটি / (স্ল্যাশ) দিয়ে ফাইলের সম্পূর্ণ নাম টাইপ করুন। এটাই লিঙ্ক  (যেমন https://sites.google.com/site/truthontop/audio/padma-meghna.ogg)। তবে অন্য কোথাও আপলোড করলে লিঙ্ক সরাসরিও পেতে পারেন।
ফাইলটি এমপিথ্রি না হয়ে  .ogg ফরম্যাটে হলে ভাল হয়।
২. এবার পোস্ট বা গ্যাজেট যেখানেই প্লেয়ার যোগ করবেন সেখানে নিম্ন কোড যুক্ত করুন [অবশ্যই এইচটিএমএল মোডে গিয়ে]। লেখা নির্বাচন করতে ক্লিক করুন



৩. url-of-audio-file এর স্হলে ১ নং ধাপে প্রাপ্ত লিঙ্ক বসান।
৪. কাস্টোমাইজ (এচ্ছিক)
স্বয়ংক্রিয়ভাবে শুরু করতে controls এর পরে  autoplay যোগ করুন। তাতে এমন হবে
controls autoplay।  বারবার স্বয়ংক্রিয়ভাবে বাজনোর জন্যে controls loop

ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবার কৌশল

ব্লগার ব্লগে যদি কোন একটি লেবেলে খুব বেশি পোস্ট থাকে আর আপনার ভিজিটর যদি সেই লেবেলে ক্লিক করেন তবে স্বাভাবিক অবস্থায় আপনার ঐ লেবেলের সবগুলো পোস্ট তালিকায় চলে আসবে। এতে করে লোডিং এ দেরী সহ আরো অনেক সমস্যা হবে। এটা সহজেই সমাধানযোগ্য। ধরুন আপনি ১০ টি করে ধারাববাহিকভাবে পোস্ট দেখাবেন।
তাহলে চলুন দেখি ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবেন কীভাবে।

এজন্য যা করবেন-
১. লগইন করুন
২. ড্যাশবোর্ডে গিয়ে টেমেপ্লেটে ক্লিক করুন।
৩. HTML সম্পাদনা>এগিয়ে যান

৪. উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন এ ক্লিক করুন
৫. Ctrl + F চেপে  expr:href='data:label.url  লিখে সার্চ দিন ও খুঁজে বের করুন।
৬. এটাকে expr:href='data:label.url + "?max-results=10"'  কোড দ্বারা প্রতিস্হাপন করুন।
ব্যাস!!!!!
চাইলে 10 এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন আপনি যতগুলো করে পোস্ট দেখাকে চান।

ব্লগারে/ব্লগস্পট ব্লগেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করার কৌশল/হ্যাক

ব্লগারে গ্যাজেট বা ওয়াইজেট যুক্ত করতে গিয়ে আমরা বিভিন্ন সময় জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করি যা ওয়াইজেডটি দেখাতে যুক্ত করতে হয়। কিন্তু অনেকসময় দেখা যায় কোডে অপ্রত্যাশিত বিজ্ঞাপন থাকে যা গ্যাজেটটিকে মলিন করে দেয়। এ সমস্যা এড়োনো সহ বিভিন্ন প্রয়োজনে আপনার জাভাস্ক্রিপ্ট হোস্টিং এর প্রয়োজন হতে পারে। একটু কৌশল খাটিয়ে আপনি ব্লগারেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করতে পারেন। আসুন দেখা যাক কীভাবে ব্লগারেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করা যাবে।
ওয়াইজেড যুক্ত করতে গিয়ে আপনি যখন এমন কোড পাবেন-

<script src='http://Your-Script-Url/file.js' type='text/javascript'/>
এর মানে হলো  http://Your-Script-Url/file.js লিঙ্কের কোড ব্যাবহৃত হয়েছে।  আপনি সেটা ব্লগারেই হোস্ট করতে প্রথমে উপরের কোডের স্থলে নিম্ন কোড যুক্ত করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
এখানে লিঙ্কের কোড পেস্ট করুন
//]]>
</script>
এবার উক্ত লেঙ্কে গিয়ে সম্পুর্ণ কোডখানা কপি করে এখানে লিঙ্কের কোড পেস্ট করুন স্থলে লিঙ্কে প্রাপ্ত কোড পেস্ট করুন। ব্যাস!!!

ব্লগারে/ব্লগস্পটে স্ক্রোল করে উপরে যাবার বাটন যোগ করার কৌশল

বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে দেখা যায় যদি কোন পৃষ্ঠার বা পোস্টের নিচের দিকে স্ক্রোল করা হয় তাহলে Go to Top  বা উপরে যান ইত্যাদি বাটন দেখা দেয়। এখন আমরা দেখব কীভাবে ব্লগারের পোস্ট বা পৃষ্ঠার নিচের দিকে  স্ক্রোল করে উপরে যাবার বাটন যোগ করা যাবে।
স্ক্রোল করে উপরে যাবার বাটন যোগ করার ধাপগুলোঃ
১. লগইন করে টেমপ্লেটে ক্লিক করুন>HTML সম্পাদনা>এগিয়ে যান
২. Cntrl+F চেপে </body> লিখে সার্চ দিয়ে খুঁজে বের করুন।
৩. এর উপরে নিম্নকোড যোগ করুন।
৪. পূর্বরৃপ দেখুন>টেমপ্লেট সংরক্ষণ করুন।
সম্পূর্ণ টেকস্ট নির্বাচন করতে ক্লিক করুন:

আরো পোস্ট দেখতে পুরাতন পোস্টসমূহ লেখায় ক্লিক করুন