ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com
e লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
e লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Truth on Top সত্য ও সুন্দরের মিলনমেলায় পোস্ট দেবার নিয়ম।

যে সকল সম্মানিত ব্লগারবৃন্দ এ ব্লগের জন্যে নিবন্ধন করেছেন তাঁদের জ্ঞাতার্থে পোস্ট দেবার ব্যাপারে কিছু তথ্যাবলী শেয়ার করছি।
১. লগইন করে ড্যাশবোর্ডে আসুন।
 ২. এবার কলমের মত লেখায় ক্লিক করুন। (আপনার একাউন্টে একাধিক ব্লগ থাকলে তালিকা থেকে এই ব্লগের নির্দেশিত চিহ্নে)  চিত্র দেখুন।
৩. শিরোনাম ও পোস্ট লিখে ফেলার পর একটু ডান দিকে নজর দিন।
৪.লেবেল লেখায় ক্লিক করুন। এখানে প্রথমে আপনার জন্যে নির্বাচিত একটি শব্দ লেবেল হিসেবে উঠাতে হবে। যেমন a1, a2 ইত্যাদি। আপনার জন্যে নির্ধারিতটি ছাড়া ‍ a, a1,..,e,e1,.. ইত্যাদি ধরণের আর কোন লেবেল নির্বাচন করবেন না। এরপরে লেবেল তালিকা হতে পোস্টের একটি বিভাগ নির্বাচন করুন। ইতোমধ্যে প্রস্তুতকৃত বিভাগসমূহ হতে আপনার পোস্টের জন্যে উপযুক্ত বিভাগ নির্বাচন করুন। আপনার পোস্টটি যে শ্রেণীতে পড়তে পারে সে শ্রেণীতে অন্তর্ভূক্ত করুন। চিন্তা করতে না চাইলে খালি রেখে ‘সম্পন্ন’ লেখায় ক্লিক করুন। দয়া করে পূর্ব-প্রস্তাবনা ছাড়া নতুন লেবেল খুলবেন না। এরকম হলে অপ্রাসঙ্গিক লেবেল সম্পাদক মুছে ফেলবেন। শেষ হলে ‘সম্পন্ন’ লেখায় ক্লিক করুন
৫. এবার পার্মালিঙ্কে ক্লি করুন। অবশ্য এটা অত্যাবশ্যকীয় নয়। এখানে পোস্টের url  ঠিক করে দেওয়া যাবে। তবে অসমর্থিত অক্ষর দেওয়া যাবে না। ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে। একাধিক শব্দ হলে মাঝে হাইফেন দিন। আপনার পোস্টের নামটাকেই ইংরেজিতে অনুবাদ করে সংক্ষেপে তুলে ধরলে ভাল হয়। তবে যেকোন ঠিকানাই দতে পারেন। খেয়াল করবেন যাতে যতটুকু সম্ভব ছোট হয়।
৬. এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘বিবরণ অনুসন্ধান করুন’ অংশে। এটা হলো এমন কিছু শব্দ বা কথা যেটা লিখে কোন ব্যবহারকারী ওয়েবে অনুসন্ধান চালালে এই পোস্টটি পেয়ে যাবে। প্রাসঙ্গিক কোন পদ ব্যাবহার করুন। বেশি চিন্তা করতে না চাইলে পোস্টের শিরোনামটাই কপি করে দিয়ে দিন।

Truth on Top ব্লগে নিবন্ধন ও লেখা জমা দেবার নিয়মাবলী

 নিবন্ধনঃ
আপনি ব্লগটির লক্ষ্য উদ্দেশ্য ও নিবন্ধনের শর্তাবলীর সাথে একমত হতে পারলে নিচে নিবন্ধনের নিয়মাবলী পড়ুন।
তাছাড়া আপনি চাইলে নিবন্ধন না করেও লেখা জমা দিতে পারেন। সেক্ষেত্রেও লেখার ক্রেডিট আপনারই থাকবে।
নিবন্ধন প্রক্রিয়া যেভাবে হবে-
১. আপনার একটি গুগল একাউন্ট থাকতে হবে। না থাকলে করে নিন।
২. নিবন্ধন পৃষ্ঠায় যান
৩. অন্যান্য তথ্য দেবার পর- আপনার ইতোমধ্যে ব্লগার  বা গুগল প্লাস একাউন্ট থাকলে নির্দিষ্ট ঘরে প্রোফাইল নামটি ঠিকমত [বানান ভুল না করেই] দিন।
যদি একাউন্ট না থাকে চিন্তা নেই। গুগল একাউন্ট খুললেই পরবর্তী ধাপ সহজ।
৪. আপনার প্রোফাইল ছবি আপলোড করুন।
৫. নিচে আরো তথ্য দিন।

আপনার প্রস্তাব পাবার পর যথাশীঘ্রই আপনাকে লেখক বানিয়ে নেওয়া হবে। প্রাপ্ত মেইল নিশ্চিত করুন।
আপনার আগেই ব্লগার একাউন্ট থেকে থাকলে আর কোন কাজ নেই। পোস্টিং শুরু করতে পারেন।
অন্যখায়
ইমেইল  নিশ্চিত করার পর ব্লগার অথবা প্লাসে যুক্ত হোন। প্রোফাইল নাম দিন। প্রোফাইল নামটি মেইল করুন।
tot.editor@gmail.com
কোনমতেই প্রোফাইল নাম না দিয়ে পোস্ট দেওয়া শুরু করবেননা। এতে আপনার নিজস্ব পৃষ্ঠা, বিস্তারিত তথ্য যেমন দেখা যাবেনা তেমনি আপনাকে বাতিলও করা হতে পারে।
ধন্যবাদ।
লেখা জমাঃ
উপায়-১: লেখা মেইল করা tot.editor@gmail.com. সাথে আপনার সম্পর্কে তথ্য
উপায়-২: লিঙ্ক শেয়ার করুন

Truth on Top ব্লগে নিবন্ধনের শর্ত

আপনি সাইন আপ করার মাধ্যমে এ ব্লগে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে।
তবে আগেই জেনে রাখুন এখানে নিবন্ধন সবার জন্যে উন্মুক্ত নয়।এ ব্লগ তথাকথিত ‘সকল মতের মিলন মেলা’ নয়। এ ব্লগ হবে ‘সত্য ও সুন্দরের মিলনমেলা’। এ ব্লগে  লিখতে পারবেন যারা হয়-
১.  ইসলামকে ভালোবাসেন, একে একটি জীবনব্যাস্থা হিসেবে জীবনের সর্বস্তরে মেনে চলার পক্ষে।
অথবা
২. সরাসরি ইসলাম বিষয়ক না হলেও যেকোন তথ্যবহুল পোস্ট (বিজ্ঞান বিষয়ক, সাহিত্য, ইতিহাস ইত্যাদি) দিতে আগ্রহী।
এছাড়াও আপনি এ ব্লগের লক্ষ্য ও উদ্দেশ্য পড়ে আসুন। কারণ নিবন্ধনের আগে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় কি করছেন।
এবার আসি নিবন্ধনের পরে আপনার লেখার বিষয়ে-
যে ধরণের লেখা গ্রহণযোগ্যঃ
১. গঠনমূলক
২. তথ্যবহুল
৩. ধর্মীয় আলোচনা (তবে উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া বিতর্কিত লেখা নয়)
৪. গবেষণামূলক
৫. বিজ্ঞান বিষয়ক
৬. শিক্ষামূলক
৭. ইতিহাস, সাহিত্য ইত্যাদি
৮. গঠনমূলক ছবিব্লগ (যেখানে অশ্লীলতার ছিটেফোটাও থাকবেনা)

যে ধরণের লেখা গ্রহণযোগ্য নয়ঃ

১. অনৈতিকা বা অশ্লীলতা উদ্দীপক লেখা
২. সরাসরি রাজনৈতিক লেখা (কারণ..)
৩. কোন কোডিং ব্যাবহার করে ব্লগ স্টাইল বদলানোর প্রচেষ্টা চালানো বা পুননির্দেশ (রিডাইরেক্ট) করার চেষ্টা করা। এমন করতে দেখা গেলে সংশ্লিষ্ট ব্লগারকে বাতিল করা হবে।
৪. অহেতুক পোস্ট যেটা সত্য ও সুন্দরের প্রচারে কোন ভূমিকা রাখবেনা।
৫. ইসলামকে কোন না কোনভাবে কটাক্ষ করে -এমন পোস্ট
৬. অনৈসলামকি কোন মতবাদ বা ধারণাকে সমর্থন করে -এমন পোস্ট
৭. উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কোন ব্যক্তি বা মহলের বিরুদ্ধে লেখা
পোস্টিং এর ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে। নিয়ম-কানুন ও বলা হবে।

প্রয়োজনে মেইল করুন tot.editor@gmail.com


Truth on Top ব্লগের লক্ষ্য ও উদ্দেশ্য

আমি একজন মুসলিম। তবে তার কারণ শুধু এ নয় যে আমি মুসলিম হয়ে জন্মেছি। আমি বুঝে শুনেই মুসলিম। ইসলামই মানব জীবনের শ্বাশত ও সুন্দর জীবন ব্যাবস্থা। একে আমি মনে প্রাণে ভালোবাসি। তাই নেটে লেখার সুযোগ পেতেই ব্লগ খুলে অন্যান্য লেখার পাশাপাশি ইসলামের পক্ষেও লিখতে থাকলাম। শুরুতে আমার চেষ্টা ছিল নিজেই যতটুকু পারা যায় ইসলামের আত্মপক্ষ সমর্থন, সৌন্দর্য্য তুলে ধরা ও এর বিরুদ্ধে করা অমূলক অভিযোগগুলোর জবাব তুলে ধরা। কিন্তু একেতো নিজের অযোগ্যতা, তাছাড়া মানবীয় গুণাবলী হিসেবে স্বয়ংসম্পূর্ণ না হওয়া -মূলত এ দুকারণেই এখন ব্লগটিকে ব্যাক্তিগত ব্লগ থেকে উন্মুক্ত ব্লগে পরিণত করার ইচ্ছে।
[এখনো নিজস্ব ডোমেইনে ব্লগটি যায়নি। ইনশা’আল্লা শীঘ্রই এটি তার নিজস্ব ডোমেইনে চালিত হবে।]
এখন এ ব্লগের মাধ্যমে যা করার ইচ্ছে--
১. ইসলামের স্যেন্দর্য্য ফুটিয়ে তোলা ও মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী জীবনব্যাবস্থার সুন্দর প্রভাব তুলে ধরা
২. ইসলামের বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচারের জবাব তুলে ধরা। (যেমন সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বোরকা ইত্যাদি)
৩. ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা। (যেমন বিভিন্ন সুন্নতের পুনরুজ্জীবন)
৪. ইসলামী মাসয়ালা মাসায়েল আলোচনা
৫. কুরআন ও হাদিসের দারস

এছাড়াও পাশাপাশি জ্ঞানের অন্যান্য রাজ্যেও বিচরণ করার দারুণ ইচ্ছা।  যেমন
১. বিজ্ঞান বিষয়ক লেখা
২. যেকোন তথ্যবহুল লেখা
৩. ব্যাবহারিক জীবনে কাজে লাগে এমন টিপস
৪. সাহিত্য, ইতিহাস বিষয়ক লেখা। (অবশ্যই নৈতিকতার চৌহদ্দির মধ্যে অবস্থান করেই)
আশা করি সত্য ও সুন্দরকে ভালোবাসবেন।
এখন থেকে এখানে দুই শ্রেণীর লেখক থাকবেন। দাতা-যারা নিজেরা পোস্ট করার সময় পাবেননা। বিভিন্ন মাধ্যমে পোস্ট শেয়ার করবেন। সম্পাদক উনার হয়ে পোস্ট করে দিবেন। উনার বিস্তারিত উল্লেখ থাকবে। এছাড়া যারা সরাসরি লিখবেন।

ব্লগটিকে প্রসারণের প্রথম পদক্ষেপ হিসেবে সম্পাদক নিয়োগ

এই ব্লগটিকে নিয়ে স্বপ্ন অনেক অনেক বড়, ইনশা’আল্লাহ। একদিন সত্য ও সুন্দরের মিলনমেলায় পরিণত হবে এই ব্লগ। ব্লগে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হবে। ব্লগাররা যোগ দেবেন এই ব্লগে শুধু সত্য ও সুন্দরের প্রচার ও প্রসারের নিমিত্তে। এছাড়াও পোস্ট দান করাও যাবে। [বিস্তারিত বলা হবে পরে] তাই প্রয়োজন হবে মাডরেশনের। এই নামের মাধ্যমে ব্লগটি পরিচালনা ও মডারেশন করা হবে। দাতা-ব্লগারদের পোস্ট ছাপানো হবে। পাঠক, দাতা ও ব্লগারদের সাথে আলোচনা হবে। সমস্যা শোনা ও ব্যাবস্থা নেওয়া হবে। নিবন্ধন সংশ্লিষ্ট কাজ পরিচালনা করা হবে। ব্লগ বিধি তৈরি ও পর্যবেক্ষণ করা হবে েইত্যাদি। বিস্তারিত আসছে.............

আরো পোস্ট দেখতে পুরাতন পোস্টসমূহ লেখায় ক্লিক করুন