ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com
জানা-অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জানা-অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আরবী কিবোর্ড ছাড়াই ব্লগে ও যেকোন ওয়েবপেজে আরবী পোস্ট ও মন্তব্য লিখুন।

যদি আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করেন তাহলে আপনার কোন আরবী কি-বোর্ড না থাকলেও ব্লগে মন্তব্য বা পোস্ট দেবার সময় আরবী টাইপ করতে পারবেন। এজন্যে একটি Add-on ইন্সটল দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে Yoolki Arabic Keyboard নামক Add-on টির add to firefox লেখায় ক্লিক করতে হবে। এরপর এটা ডাউনলোড হয়ে ইন্সটল হবার অপশন হবে। ইন্স্টল করে ব্রাউজার রিস্টার্ট করুন (কম্পিউটার রিস্টার্ট নয়- অপশন দেখাবে, সহজেউ বুঝবেন- মানে ব্রাউজার ক্লোজ করে আবার ওপেন করা)।



এবার যেকোন ব্লগে বা সাইটে যেকোন ইনপুট লেখার জায়গায় রাইট-ক্লিক করে "Write Arabic here" -এ ক্লিক করুন। নিচের পপআপটি আসবে।



এবার এখানে কোন ইংরেজি টেক্সট লিখলে তা প্রতি-বর্ণায়ণ (transliteration) হয়ে আরবী হয়ে যাবে। অথবা আরবীতে অনুবাদও করা যাবে।
যেমন আমি লিখেছিলাম ana যা হয়ে গেল انا ।
সমস্যা হলে পপআপের হেলপ দেখতে পারেন। তবে সহজেই বুঝে ফেলার কথা। এছাড়াও এ পৃষ্ঠায় বিস্তারিত নিয়ম কানুন দেখে নিতে পারেন। আমি একটি স্ন্যাপশট দিচ্ছি





ধন্যবাদ। আশা করি কাজে লাগবে।

মজার জিনিস ক্যালিডোস্কোপ; ছবি ও বর্ণনা

 ক্যালিডোস্কোপ কিঃ একটি নলের ভেতরে কিছু নানা রঙের কাচের টুকরো বা নুড়ি পাথর রাখা হয়। এতে তৈরি হয় অনেক সুন্দর নকশা। একটু ঘোরালেই পরিবর্তন হয় নকশার কাঠামো। কিন্তু কোন অগোছালো নকশা নয়। এসব নকশাকে কাজেও লাগানো যায়- ওয়ালপেপার, কার্পেট বা কাপড় অলঙ্কৃত করার কাজে। সবচেয়ে বড় কথা হচ্ছে নলের ভেতর দিয়ে তাকানোর সৌন্দর্য্য।  

কীভাবে কাজ করে; 
দুচারটে পরস্পরমুখী আয়না দিয়েই এটি বানানো যায়। একপাশে বস্তুটি থাকে। অপর পাশে কাচ বসিয়ে চোখ রাখলে নলের ভেতর দিয়ে আসা আলোকরশ্মি কাচগুলোতে প্রতিফলিত হয়। সবশেষে চোখে এসে ধরা দেয় সুন্দর নকশা। আরো বেশি কাচ ব্যাবহার করলে নকশাও দেখা যাবে বেশি বেশি। একটু নাড়িয়ে নিলেই নকশা হয়ে যাবে আরেকরকম কিন্তু পরিবর্তন আসবে শুধু বৈচিত্রেই সৌন্দর্যে নয়। আয়নার বদলে প্লাস্টি, নুড়ি, পেপারক্লিপ দিয়েও ক্যালিডোস্কোপ বানানো যায়।

আবিষ্কারঃ স্যার ডেভিড ব্রুস্টার আলোর পোলারাইজেশন পরীক্ষণ চালাতে গিয়ে ক্যালিডোস্কোপ আবিষ্কার করে ফেলেন। তখন ১৮১৭ সাল। তিন মাসের মাথায় এর ২ লাখ বিক্রি হয়ে যায় লন্ডনে ও প্যারিসে।

 বৈশিষ্ট্যঃ এর মধ্যে যদি ২০ টুকরো কাচ ভরা হয় আর ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি মিনিটে দশটা করে নকশা দেখা হয় তাহলে সবগুলো নকশা দেখতে সময় লাগবে..............কত ভাবতে পারেন?...............৫০,০০০ কোটি বছর!!!!!

 বর্তমানে এর আলোকচিত্র নেয়া সম্ভব বলে নকশা তৈরির কাজে এটি ব্যাবহার করা হয়।

বিশ্বের সুন্দরতম কিছু ফুল

১. সর্বজয়া/কালবতী (Canna)

২. চেরি


৩.Colorado Columbine


৪. অম্বপুট (Hydrangea)


৫. উপত্যকার পদ্মফুল (Lily of the Valley)


৬. Bleeding Heart


৭. গোলাপ


৮. প্রাচ্য পোস্ত (Oriental Poppy)


৯. Begonia


১০.Dendrobium

মহাবিশ্বের দশ বৃহত্তম বস্তু

পিরামিড বা বুর্জ খলিফা খুব বড় তাইনা? কিন্তু নিচের বস্তুগুলোর তুলনায় এগুলো আণুবীক্ষনিক।
১০. বৃহত্তম গ্রহাণু:  Ceres
Ceres হচ্ছে সবচে’ বৃহৎ গ্রহাণ যার ব্যাস ৬০০ মাইল ফলে আয়তন ক্যালিফোর্নিয়ার সমান। গ্রহাণুপুন্জের ভরের ২৫ ভাগই এর দখলে।

৯. বুহত্তম গ্রহঃ TRES4
আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চেয়ে ৭০ গুণ বড় গহটির নাম TRES4 যা হারকিউলিস নক্ষত্রপুন্জে অবস্থিত। সম্প্রতি WASP-17b নামের গ্রহটিকে আরো বড় বলা হচ্ছে।

৮. বৃহত্তম তারকাঃ ভি ডাব্লিউ ক্যানিস ম্যাজোরিস
VY Canis Majoris হচ্ছে সবচেয়ে বড় তারকা। এটি লোহিত হাইপার শ্রেণীর তারকা, সূর্যের চেয়ে ২০০০ গুণ প্রশস্ত। বিশ্বের দ্রুততম গাড়িটি এটাকে একবার চক্কর দিতে ২৬০০ বছর লাগিয়ে দিবে। সূর্যের স্থলে ভি ডাব্লিউ ক্যানিস ম্যাজোরিসকে বসিয়ে দিলে এর ব্যাসার্ধ শনি ছাড়িয়ে যাবে।

৭. বৃহত্তম কৃষ্ণগহ্বরঃ OJ287
ওজে ২৮৭ কে বৃহত্তম কৃষ্ণগহবর বা ব্ল্যাকহোল বলা হয়। কৃষ্ণগহবর এর অবশ্য ভরই বেশি, সে তুলনায় আয়তন কিন্তু তেমন নয়। এক ছায়াপথের কেন্দ্রে স্হাপিত এই ব্ল্যাকহোলের ভর সূর্যের ১৮ বিলিয়ন গুণ। এটি আমাদের সমগ্র সৌরজগতের চেয়ে বিশাল।

৬. বৃহত্তম ছায়াপথঃ আইসি ১১০১ (IC1101)
এটির ব্যাস ৬০ লাখ আলোকবর্ষ (আলো ১ লাখ ৮৬ হাজার/মাইল বেগে বছরে যে দূরত্বে যায়)। 
আমাদের মিল্কিওয়ে ছায়াপথের (যার ব্যাস ১০০ আলোকবর্ষ ) চেয়ে এটি প্রায় ৬০ গুণ বড়। 

৫. বেতার লোব (Radio Lobes)
কৃষ্ণগহবর কোন বস্তুকে গ্রাস করলে এর মেরুতে  যে ভর ও শক্তি নিঃসৃত হয় তা বেতার তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে এবং বেতার তরঙ্গে দৃশ্যমান হয়। Leo minor নক্ষত্রপুণ্জে অবস্থিত 3C236 হচ্ছে এখনপর্যন্ত সর্ববৃহৎ রেডিও লোব যা আড়াআড়ি ৪ কোটি আলোকবর্ষ। 

৪. ফুটকি ঃলাইমেন আলফা 
এরা স্বল্পায়ু বিশিষ্ট পুণ্জিভূত নক্ষত্রের দশা। এরা অ্যামিবা বা জেলিফিশের মত অনিয়তাকার (নির্দিষ্ট আকারহীন)। আড়াআড়িতে ২০ কোটি আলোকবর্ষ এবং অ্যাকুয়ারিয়াস নক্ষত্রমন্ডলীতে আবস্থিত।

৩. শূন্য স্থান/গহবর/ ফাঁকা স্থানঃ
সাধারণত তারকাসমূহ গুচ্ছবদ্ধ থাকে। কিন্তু যে স্থানে কোন তারকাই নেই (তার মানে কোন সৌররজগৎ, গুহ-উপগ্রহ নেই) তার কি হবে? এটাকে বলে শূন্যতা বা nothingness। এমন সর্ববৃহৎ ফাঁকা স্থান আছে ২৫ কোটি আলোকবর্ষের। 

২. ছায়াপথ গুচ্ছঃ Shapley Super Cluster
এটি চল্লিশ কোটির ও বেশি ছায়াপথের গুচ্ছ। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি এর চাইতে ৪০০০ গুণ ছোট। 

১. মহাজাগতিক জাল
বেশিরভাগ মহাকাশবিদই একমত যে মহাজাগতিক জাল (Cosmic Web) ই মহাবিশ্বের সবচেয়ে বিশাল বস্তু। কৃষ্ণবস্তু কতৃক আবদ্ধ ও দেথতে ত্রিমাত্রিক মাকড়সার জালের মত এ জাল গ্যালাক্সির (বা ছায়াপথ) অসীম গুচ্ছ ও মহাগুচ্ছ নিয়ে গঠিত। কৃষ্ণবস্তু ও গ্যালাক্সির কেন্দ্রবিন্দু তৈরি হয় এবং গ্যালাক্সি-তন্তু এই কেন্দ্রবিন্দুসমূহকে জুড়ে দিয়ে জালের মত তৈরি করে। 

আরো পোস্ট দেখতে পুরাতন পোস্টসমূহ লেখায় ক্লিক করুন