ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com
a লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
a লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কাদের সিদ্দীকির অপূর্ব ইসলাম প্রেম।

 সূত্রঃ আমারদেশ
শুধু পশুর মতো বেঁচে থাকার জন্য ঈমান আমান সবকিছু কেন বিসর্জন দেব। আওয়াজ উঠেছে, ইসলামী দল বাতিল করতে হবে। কিন্তু হিন্দুর দল থাকবে, খ্রিস্টানদের দল থাকবে—মুসলমানের দেশে মুসলমানের দল থাকবে না—কেমন সব আজব কথা! যারা ধর্মকর্ম মানে না, তারা তাদের মতো থাকুন। যাদের আল্লাহ আছে, রাসুল আছে তাদের কেন এত গালাগাল।

ব্লগার রাজীব মারা গেছে, তার জানাজার যদি দরকার হয় তাহলে কেন একটা পবিত্র স্থানে জানাজা করা হলো না, শাহবাগ চত্বরে কেন? এক নাগাড়ে ১২ দিন জনসমাগম হলে পায়খানা, পেশাব, থু থু ফেলে জায়গা কি নোংরা করা হয়নি? নোংরা জায়গায় নামাজ চলে না। জানাজা কোনো মশকারি নয়, জানাজা নামাজ ফরজে কেফায়া, চার তকবিরের সঙ্গে অনুষ্ঠিত হয়। কোন সে টেডি ইমাম তিন তকবিরে নামাজ শেষ করল? নামাজ পড়বেন অজু করবেন না, ক’জন ওখানে অজু করতে পেরেছিল? নারী-পুরুষ, হিন্দু, মুসলমান একসঙ্গে জানাজা হয়? হয় না। কেন অমন হলো? আপনাদের এত সামর্থ্য, এত ক্ষমতা—জায়গাটা একটু ঝাড়পোছ করে নিতেন, দয়া করে সবাই অজু করে নিতেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জানাজা থেকে আলাদা করতেন। যত আধুনিকই হন পবিত্র ইসলামে পুরুষের পাশে কোনো নারীর অবস্থান অনুমোদন করে না।

তুমুল জোয়ার চলছে, তাই কেউ কথা বলে না। অনেক মুসলমানেরও কেবলা ঠিক নেই, ইমান দুর্বল হয়ে পড়েছে। আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর বাড়ির মসজিদের কেবলাও ভুল—উত্তর-পশ্চিমে। যতক্ষণ বেঁচে আছি কেবলা নিয়ে বাঁচব, একচুল নড়চড় হতে দেব না। মুক্তিযুদ্ধের সময় শিয়ালের মতো পালাইনি। বঙ্গবন্ধুর হত্যার পর ইঁদুরের গর্তে লুকাইনি। এত বছর বলে এসেছি, যা খুশি তাই করবেন তা হতে পারে না। আজ জনতা জেগেছে, বাচ্চা ছেলেগুলোকে নষ্ট করতে চাচ্ছেন কেন? ভ্রষ্ট কমিউনিস্টের বাংলাদেশে ঠাঁই হবে না। মাঝেসাজে তারা চমক দেখাতে পারেন।

আল্লাহ-রসুলে বিশ্বাস করেন না আবার জানাজা পড়তে গেলেন কেন? তাও আবার চার তকবিরের জানাজা তিন তকবিরে পড়াতে গেলেন? এজন্য আর কেউ যদি প্রতিবাদ না করে না করুক, আমি প্রতিবাদ করছি, নিন্দা করছি। এত বড় একটা জাগরণ, কিছু লোক তাদের স্বার্থে পরিচালিত করতে চাচ্ছে—এটা হতে দেয়া যায় না।

শাহবাগ থেকে কেন কথা উঠবে আসিফ নজরুল, পিয়াস করীম, মাহমুদুর রহমানকে হত্যা করা হবে—তারা এমন কী করেছেন? সত্য কথা বললে কেন এত আঁতে ঘা লাগবে? ’৭১-এর রাজাকার ও তার দোসররা হত্যা করেছিল, আজও তার বিচারের দাবিতে জনতা সোচ্চার। আপনারা কাউকে সঙ্ঘবদ্ধভাবে হত্যা করলে তার বিচার হবে না? নিশ্চয়ই হবে।

বঙ্গবীর কাদের সিদ্দীকির কিছু সুন্দর কথা

**যতকাল ইসলাম থাকবে ততকাল ইসলামী দল থাকবে

**যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মাত্র ৬-৭ জনের বিচার করলেই হবে? সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায়। তাহলে যুদ্ধাপরাধী তো নিরূপণ করতে হবে। এই ৬-৭ জন নিয়েই তো আর যুদ্ধাপরাধ হয়নি। অন্তত ৬ হাজার অথবা ৬ লাখ তো হবেই। ৬০ লাখ লোকও যদি পাকিস্তানের পক্ষে না থেকে থাকে, তাহলে পাকিস্তান থাকল কী করে

**মাননীয় প্রধানমন্ত্রী রাজীবের বাড়ি গিয়ে বলেছেন, 'এ দেশে জামায়াতের রাজনীতি করার অধিকার নেই।' বিশ্বজিতের বাড়িতে গিয়ে বলতে পারতেন, 'ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই।' আওয়ামী লীগের নেতা হিসেবে কথাটি মানালেও, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে মানায় না।

**আওয়াজ উঠেছে, ইসলামী দল বাতিল করতে হবে। কিন্তু হিন্দুর দল থাকবে, খ্রিস্টানদের দল থাকবে, শুধু শতকরা ৯০ জন মুসলমানের দেশে মুসলমানের দল থাকবে না_ কেমন সব আজব কথা!

**মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে উকিল নোটিস পেয়েছি। যুদ্ধাপরাধী বলায় তিনি আমার নামে মামলা করবেন। তিনি সিএসপি পরীক্ষা দিয়ে পাকিস্তান সুপিরিয়র সার্ভিসে যোগ দিয়েছিলেন। সুনামের সঙ্গে পাকিস্তানে চাকরি করেছেন। অনেক তকমা বা প্রশংসা পেয়েছেন। ২৬ মার্চ আমরা যখন মুক্তিযুদ্ধ শুরু করি তখনো তিনি পাকিস্তানি কর্মচারী ছিলেন। স্বাভাবিক কারণেই বাংলাদেশের শত্রু। তার সিনিয়র বা জুনিয়র অনেক সিএসপি জীবন বাজি রেখে মুজিবনগর সরকারের নির্দেশে রণাঙ্গনে ছিলেন। আর মহীউদ্দীন খান আলমগীরসহ যারা পাকিস্তানকে টিকিয়ে রাখতে হানাদার বাহিনী বা পাকিস্তানের আজ্ঞাবহ হিসেবে প্রশাসন চালিয়েছে, যেহেতু পাকিস্তান হেরেছে, সেহেতু পাকিস্তানি অনুগত অফিসারদের দশবার ফাঁসি হওয়া উচিত। সেদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক প্রশ্ন করেছিলেন, আমরা তো জানতাম না মহীউদ্দীন খান আলমগীর পাকিস্তানে চাকরি করেছেন। শুধু চাকরি করেনি, মাস্টারি, ডাক্তারি নয় ডিসিগিরি করেছেন। এখনো যেমন ডিসি-ওসিরা লাঠিয়াল হয়ে সরকার টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে, ভদ্রলোক তেমন করেছেন। তাই উকিল নোটিস পেয়ে জানিয়ে দিয়েছি। তিনি যে নিরন্তর পাকিস্তানের হয়ে চাকরি করেছেন, পাকিস্তানের প্রতি অনুগত ছিলেন তার গেজেট-ফেজেট আছে দেখে নিতে পারেন। বাংলাদেশ সরকারের গেজেটেও তার নাম আছে, পূর্ব পাকিস্তান গেজেটেও আছে। কুকর্ম করলে নাম থাকবেই। হানাদারদের পক্ষে রাজাকার হলে যদি ফাঁসি হয়, ডিসি হলে দশবার ফাঁসি হলেও শাস্তি কম হয়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামস ছিল সব থেকে ছোট দরের খুনি। ওসি, ডিসি, এসপিরা তো অনেক বড় দরের ঘাতক বা খুনি। আগে মনে হতো আমি যেভাবে যুদ্ধ দেখেছি, অন্যায়-অত্যাচার, খুন-খারাবি সবাই বোধহয় সেভাবেই দেখেছে, এটাই আমার ভুল। মাস্টার, ডাক্তার, কেরানি, ইঞ্জিনিয়ার তারা প্রশাসন চালায় না, তারা চলে। কিন্তু ম্যাজিস্ট্রেটরা প্রশাসন চালান। ছোট ম্যাজিস্ট্রেটের ছোট কাজ, বড় ম্যাজিস্ট্রেটের বড় কাজ। এডিসি, ডিসি র্যাঙ্কের অফিসাররা জেলার পুরো প্রশাসন নিয়ন্ত্রণ করে। কাউকে গ্রেফতার করা, কাউকে মুক্তি দেওয়া তাদের কাজ। চার পয়সার দাম নেই, জেলা সদরে রাজসিংহাসনে বসে মানুষের নিবর্তনমূলক আটকাদেশে সই করে, 'আমি সন্তুষ্ট হইয়া আপনাকে এত দিনের আটক আদেশ দিলাম।' সেই ডিসি পদে মহীউদ্দীন খান আলমগীর ছিলেন। পাকিস্তান হানাদারদের হত্যাযজ্ঞের সঙ্গে তিনি সম্পৃক্ত নন, তো কে সম্পৃক্ত? টাঙ্গাইলে যেমন আশিকুর রহমান ডিসি ছিলেন, তাকে সে সময় গ্রেফতার করা হয়েছিল। পাকিস্তান প্রশাসনের ডিসি যুদ্ধাপরাধীদের ওই সময়ই ফাঁসিতে ঝুলানো উচিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধুর দয়ায় ওরা বেঁচে গেছে কিন্তু বেশি বাড়লে আল্লাহই তাকে শায়েস্তা করেন। তা না হলে শাহবাগ জাগবে কেন? আমরা পাকিস্তানের দোসর সব যুদ্ধাপরাধীর বিচার চাই। আইনে ফাঁসি হলে হবে আর কোনো খায়খাতির নেই। যারা রাজাকারকে রক্ষা করতে চাইবে তাদেরও বিচার চাই।

**গত ১৪ তারিখ বৃহস্পতিবার ভালোবাসা দিবসে বঙ্গবন্ধুর কবর জিয়ারতে গিয়েছিলাম। ফেরি থেকে নামতেই কয়েকজন বৃদ্ধ হাত চেপে ধরে বলেছিল, 'বাবা, ইসলামী দল নাকি সব বন্ধ হয়ে যাবে। মসজিদে গেলে নাকি বাধা দেবে।' তাজ্জব হয়ে গিয়েছিলাম। শতকরা ৯০ জন মুসলমানের দেশ। আল্লাহর নাম নিতে, মসজিদে যেতেও বাধা হবে, এমন শঙ্কা মানুষের মনে, তাহলে আমরা আছি কোথায়?

**যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী যে বয়সের, বর্তমান মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীর বিয়াই মোশারফ হোসেনও সেই বয়সের। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী চিটাগাংয়ে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। ঠিক তেমনি বৃহত্তর ফরিদপুরের সম্ভ্রান্ত জমিদার নুর মিয়া ফরিদপুর জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। শান্তি কমিটির চেয়ারম্যানের ছেলে হিসেবে বাবার প্রতি অনুগত মোশারফ হোসেন যতটা সম্ভব বাবাকে সমর্থন করেছেন, সাহায্য করেছেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীও তার বাবাকে সাহায্য করেছেন। তাহলে শুধু একজনের বিরুদ্ধে মামলা হবে কেন? সবকিছু কেমন যেন সাজানো নাটকের মতো মনে হচ্ছে।

কলাম পড়তে ক্লিক করুন

যেকোন ওয়েবসাইট বা ব্লগ থেকে অডিও বা ভিডিও ডাউনলোড করুন সহজেই

এ পোস্টে মজিলা ফায়ারফক্স ব্যাবহারকারীদের জন্যে যেকোন ওয়েবসাইট বা ব্লগ থেকে অডিও বা ভিডিও সহজেই ডাউনলোড  করার কৌশল বলব। এর মাধ্যমে যেকোন ওয়েবসাইটে যদি কোন অডিও বা ভিডিও থেকে থাকে মজিলার এই অ্যাডঅনটির মাধ্যমে সেটা শনাক্ত হবে এবং ডাউনলোড করে নেওয়া যাবে।
১. এই লিঙ্কে যান
২. Video DownloadHelper  নামক অ্যডঅনটির উপর মাউস ধরে add to firefox-এ ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে গিয়ে ইনস্টল হবার অপশন আসবে। তখন ইন্সটল দিয়ে ব্রাউজার রিস্টার্ট করুন।
৩.  ‍পুনরায় ব্রাউজার খুললে দেখবেন উপরে বামপাশে একটি ত্রিকোণাকারমত আইকন। স্বাভাবিক অবস্থায় সাদা কালো। কিন্তু যখনই কোন ওয়েবসাইটে অডিও, ভিডিও বা ছবি পাওয়া যাবে তখনই ত্রিকোণটি দুলতে থাকবে। এতে ক্লিক করেই সহজে ডাউনলোড করা যাবে। একাধিক ফাইল থাকবে সবগুলোর লিস্ট দেখা যাবে। ফলে সবগুলো বা যেকোনটা নামানো যাবে। যেমন ছবিতে
 ৪. যেমন ইসলামী সঙ্গীতের এই ব্লগে  গিয়ে একটি সঙ্গীত প্লে করুন। দেখবেন উপরের ছবির ডান পাশের মত ত্রিকোণ দুলতে থাকবে। ব্যাস।

আরবী কিবোর্ড ছাড়াই ব্লগে ও যেকোন ওয়েবপেজে আরবী পোস্ট ও মন্তব্য লিখুন।

যদি আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করেন তাহলে আপনার কোন আরবী কি-বোর্ড না থাকলেও ব্লগে মন্তব্য বা পোস্ট দেবার সময় আরবী টাইপ করতে পারবেন। এজন্যে একটি Add-on ইন্সটল দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে Yoolki Arabic Keyboard নামক Add-on টির add to firefox লেখায় ক্লিক করতে হবে। এরপর এটা ডাউনলোড হয়ে ইন্সটল হবার অপশন হবে। ইন্স্টল করে ব্রাউজার রিস্টার্ট করুন (কম্পিউটার রিস্টার্ট নয়- অপশন দেখাবে, সহজেউ বুঝবেন- মানে ব্রাউজার ক্লোজ করে আবার ওপেন করা)।



এবার যেকোন ব্লগে বা সাইটে যেকোন ইনপুট লেখার জায়গায় রাইট-ক্লিক করে "Write Arabic here" -এ ক্লিক করুন। নিচের পপআপটি আসবে।



এবার এখানে কোন ইংরেজি টেক্সট লিখলে তা প্রতি-বর্ণায়ণ (transliteration) হয়ে আরবী হয়ে যাবে। অথবা আরবীতে অনুবাদও করা যাবে।
যেমন আমি লিখেছিলাম ana যা হয়ে গেল انا ।
সমস্যা হলে পপআপের হেলপ দেখতে পারেন। তবে সহজেই বুঝে ফেলার কথা। এছাড়াও এ পৃষ্ঠায় বিস্তারিত নিয়ম কানুন দেখে নিতে পারেন। আমি একটি স্ন্যাপশট দিচ্ছি





ধন্যবাদ। আশা করি কাজে লাগবে।

বাংলাদেশ থেকে সহজেই ইউটিউব ভিজিট করুন আলাদা সফটওয়্যার ছাড়াই

সরকার নিজেদের স্বার্থে ইউটিউব এখনো বন্ধ করে রেখেছে। কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। আসুন বাংলাদেশে বসে সহজেই ভিজিট করি। কাজটি একেবারেই সরল।
ব্রাউজার হতে হবে মজিলা ফায়ারফক্স। এই লিঙ্কে গিয়ে ProxTube - Unblock YouTube নামক অ্যাড-অন (Add-ons ) টিতে যান। Add to Firefox এ ক্লিক করুন।


ডাউনলোড হয়ে গেলে নিজেই ইনস্টল হবে। শুধু ইনস্টল নাউ লেখায় ক্লিক করতে হবে।
এবার দেখুন উইন্ডোর উপরে ডানপাশের অংশে একটি মুখের চিহ্ন।


একবার ক্লিক করলে এটা সক্ষমিত হবে। আবার ক্লিক করলে অক্ষম হবে। ভিজিট করতে সক্ষম কার অব্স্থায় ইউটিউবের যেকোন লিঙ্ক পরিদর্শনর করুন। যেমন Click this link...
এটি মাত্র ২ এমবির কাছাকাছি

আরেকটি সমস্যা ও সমাধানঃ
বিভিন্ন ব্লগে বা সাইটে এমবেড করা ভিডিও সরাসরি দেখা যায় না। এক্ষেত্রে এরকম লেখা দেখা যায়-While trying to retrieve the URL: http://www.youtube.com/embed/TUiaE5tN-20?
এবার এখান থেকে http://www.youtube.com/embed/TUiaE5tN-20? অংশ ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করুন। embed/ মুছে দিয়ে এর জায়গায় watch?v= বসান। অর্থ্যাৎ যদি এমন থাকে-https://www.youtube.com/embed/KSVlocPsrRw
তাহলে হবে এমন
https://www.youtube.com/watch?v=KSVlocPsrRw
এবার এন্টার চেপে সরাসরি ইউটিউবে গিয়ে দেখে আসুন
সিমস্যা হলে বলুন

ফেসবুক ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

ইউটিউব থাকা সত্বেও ফেসবুকে রয়েছে অনেক ভিডিও। ফেসবুকের ভিডিও গুলি আমার মনে হয় ইউটিউবের চেয়েও সহজে ডাউনলোড করা যায়। নিচে কয়েকটি সহজ অপশন বলছি-
১.* downvids.net সাইটে যান।
*নির্দিষ্ট স্হানে ফেসবুক ভিডিওটির ঠিকানা বসান।
* যেমন https://www.facebook.com/photo.php?v=10151323092144759
*একটু পরেই নিচে Download this video লেখা আসবে। এখানে ক্লিক করুন। ব্যাস

২. facebookvideodown.com  সাইট থেকেও করা যায়

নওশাদ মাহফুজের ইসলামী সঙ্গীত সরাসরি শোনা ও ডাউনলোড

ডাউনলোড করতে প্লেয়ারের উপর রাইট ক্লিক করুন ও ক্লিক করুন Save Audio As..
এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন
Internet Explorer 9 এ চলবে না। মজিলা, ক্রোম বা অপেরায় ব্রাউজ করুন।
আমার জীবন শূণ্য করে

আমায় এমন এক গাঁয়ে

আমি কুরআনের সুর

গান গাই বলে

হাজারো ব্যাথা বেদনার

যাকে আমি

মন মাঝি

মন থেকে

নিজেকে চেনার

ওগো মুজাহিদ

সাগরের ঢেউয়ের

ইয়া সাইয়্যেদী

আমি চোখ বুজে

যারা আল্লাহর পথে

পৃথিবীর ম্যাপে

রবকে তোমার

সবুজ দিগন্তে ভরা এই দেশ

তোমার নামে

সরাসরি শুনুন আল কুরআন-আমপারা

ডাউনলোড করতে প্লেয়ারের উপর রাইট ক্লিক করুন ও ক্লিক করুন Save Audio As..

এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন
সূরা নাবা

সূরা নাজি’আত

সূরা আল-আবাসা

সূরা আত-তাকভীর

সূরা আল-ইনফিতার

সূরা মুতাফ্ফিফিন

সূরা আল-ইনশিকাক

সূরা আল-বুরুজ

সূরা আত তারিক্ব

সূরা আল-আ’লা

সূরা আল-গাশিয়া

সূরা আল ফাজর

সূরা আল বালাদ

সূরা আশ-শামস

সূরা আল লাইল

সূরা আদ দোহা

সূরা আলামনাশরাহ

সূরা আত ত্বীন

সূরা আল আলাক্ব

সূরা আল ক্বাদর

সূরা আল বাইয়্যিনাহ

সূরা যিলযাল

সূরা আল আদিয়াত

সূরা আল ক্বারিয়া

সূরা আত তাকাছুর

সূরা আল আসর

সূরা আল হুমাযাহ

সূরা আল ফিল

সূরা আল ক্বুরাইশ

সূরা আল মাউন

সূরা আল কাউছার

সূরা আল কাফিরুন

সূরা আন নাসর

সূরা আল মাসাদ

সূরা আল ইখলাস

সূরা আল ফালাক্ব

সূরা আননাস

মতিউর রহমান মল্লিকের ইসলামী সঙ্গীত সরাসরি শুনুন

ডাউনলোড করতে প্লেয়ারের উপর রাইট ক্লিক করুন ও ক্লিক করুন Save Audio As..
এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন
Internet Explorer 9 এ চলবে না। মজিলা, ক্রোম বা অপেরায় ব্রাউজ করুন। শীঘ্রই সব ব্রাউজারে সক্ষমিত করা হবে, ইনশা’আল্লাহ।
দৃষ্টি তোমার খুলে রাখ

ঈমানের দাবী যদি

গান শোনাতে পারি যদি

রাসুল আমার আলো

আম্মা বলেন

আন্দোলন সে তো

চলো মুজাহিদ

এ আকাশ মেঘে

এই দূর্যগে

এখানে কি কেউ

এতা শহীদ রক্ত ঢালে

যা কিছু করতে চাও

জিহাদের মানে হলো

যদি কেউ বুঝে থাকো

কোন সাহসে চাও নেভাতে

পৃথিবী আমার

টিক টিক যে ঘড়িটা

তোমার নামে যদি

তোমার সৃষ্টি যদি

উত্তাপে উচ্ছল

ব্লগার ব্লগে অডিও প্লেয়ার সংযুক্ত করার কৌশল (এইচটিএমএল-৫ দিয়ে)

ব্লগারে সাধারণভাবে অডিও আপলোড করার কোন সুযোগ নেই। কিন্তু আমরা চাইলে একটি অডিও প্লেয়ার সংযুক্ত করতে পারি। জনপ্রিয় সব ব্রাউজারই এটা সমর্থন করবে। লাগবে না কোন জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ বা প্লাগইন। শুধু কিছু এইচটিএমএল-৫ কোড।
ধাপসমূহঃ
১. আপলোডঃ যেহেতু ব্লগারে অডিও আপলোড করা যায় না তাই অন্য কোথাও এটিকে আপলোড করে একটি লিঙ্ক নিতে হবে। আমি এক্ষেত্রে গুগল সাইটকে পছন্দ করি।  একাউন্ট না থাকলে একাউন্ট করে একটি গুগল সাইট বানিয়ে অডিওটি সহজেই সাইটে আপলোড করুন। গুগল সাইটে আপলোড করলে অডিওটির লিঙ্ক পেতে যে পেইজে আপলোড করেছেন সেই পেইজের পরে একটি / (স্ল্যাশ) দিয়ে ফাইলের সম্পূর্ণ নাম টাইপ করুন। এটাই লিঙ্ক  (যেমন https://sites.google.com/site/truthontop/audio/padma-meghna.ogg)। তবে অন্য কোথাও আপলোড করলে লিঙ্ক সরাসরিও পেতে পারেন।
ফাইলটি এমপিথ্রি না হয়ে  .ogg ফরম্যাটে হলে ভাল হয়।
২. এবার পোস্ট বা গ্যাজেট যেখানেই প্লেয়ার যোগ করবেন সেখানে নিম্ন কোড যুক্ত করুন [অবশ্যই এইচটিএমএল মোডে গিয়ে]। লেখা নির্বাচন করতে ক্লিক করুন



৩. url-of-audio-file এর স্হলে ১ নং ধাপে প্রাপ্ত লিঙ্ক বসান।
৪. কাস্টোমাইজ (এচ্ছিক)
স্বয়ংক্রিয়ভাবে শুরু করতে controls এর পরে  autoplay যোগ করুন। তাতে এমন হবে
controls autoplay।  বারবার স্বয়ংক্রিয়ভাবে বাজনোর জন্যে controls loop

মজিলা ফায়ারফক্সের বুকমার্ক স্থায়ীভাবে সঞ্চয় করে হারিয়ে যাওয়া থেকে বাঁচান।

ওয়েবে ঘোরাঘুর করবার সময় বিভিন্ন তথ্যবহুল ও গবেষণামূলক যেকোন সুন্দর লেখা পছন্দ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি লিঙ্কটিকে বুকমার্ক করে রাখেন যাতে চাইলে পরে আবার সহজেই  ঐ লিঙ্কে প্রবেশ করতে পারেন। কিন্তু ধরুণ কোন কারণে বুকমার্কগুলো হারিয়ে গেল- যেমন পিসি সেটআপ দেবার কারণে বা অন্য কোন অনাকাঙ্ক্ষিত কারণে, তাহলে কোথায় পাবেন দরকারী লিঙ্কগুলো?
আসুন সহজ সমাধানে পৌঁছি। বুকমার্কগুলো একটি সুন্দর এইচটিএমএল ফাইল হিসেবে ডিভাইসেই সঞ্চয় করে রাখা যাবে। পরবর্তীতে ফাইলে প্রবেশ করে দেখে নিবেন লিঙ্কগুলো। নিয়মিত বুকমার্ক করতে থাকলে প্রক্রিয়াটি মাঝে মাঝে পুনরায় করতে পারেন।
সহজ প্রক্রিয়াটি হলো-
১, উপরে ডান পাশের Bookmarks লেখায় ক্লিক করুন। ডান পাশে কিছু না থাকলে বাম পাশের মেনু থেকে Bookmarks ট্যাব বের করে ক্লিক করুন।
২. Show All Bookmarks- এ ক্লিক করুন।
৩. Import and Backup এ ক্লি করুন
 ৪. Export Bookmarks to HTML....  এ ক্লিক করুন।

৫. একটি নতুন উইনডো খুলবে। ফাইলটি কোথায় রাখবেন সেটা দেখাবে। পছন্দের জায়গায় সঞ্চয় করুন। ব্যস!
 

জাহাজ কীভাবে পানিতে ভাসে

 যারা জানতে চান, একটু মনোযোগ দিয়ে পড়ুন, আপনার বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড না থাকলেও চলবে।
লোহার টুকরো পানিতে ভাসেনা কিন্তু লোহার তৈরি জাহাস পানিতে ভাসে। এর রয়েছে সরল বৈজ্ঞানিক যুক্তি। তরলে নিমজ্জিত একটি বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তা বস্তুটি দ্বারা অপসারিত তরলে ওজনের সমান। অতএব  ৬০ কেজির একটি নৌকা পানিতে ডুবতে থাকবে যতক্ষণনা এটি ৬০ কেজি পানিকে অপসারণ করবে। যদি যদি নৌকাটি ডুবে যাবার আগেই ৬০ কেজি পানিকে অপসারণ করে ফেলে তাহলে সহজেই বোঝা যায় নৌকাটি আর না ডুবে এবার ভেসে থাকবে।

এটা কীভাবে সম্ভব যে একটা নৌকা বা জাহাজ এভাবে বানানো হবে যে এটা সম ওজনের পানি অপসারণ করেও নিজের কিছু অংশ উপরে রাখবে?
এটা সম্ভব হবে জাহাজের ঘনত্বকে জাহাজ দ্বারা অপসারিত পানির ঘনত্বের চেয়ে কম করে দিলে। নীতি এটাই যে তরল ও কঠিন দুটি বস্তু লাগোয়া থাকলেও কঠিনের ঘনত্ব কম হলেও এটি তরলে ভেসে থাকবে। জাহাজের গড় ঘনত্ব এর দখলকৃত  সম পরিপাণ পানির গড় ঘনত্বের চেয়ে কম করা হয় কারণ এর ভেতরে স্টিল ছাড়াও থাকে অনেক ফাঁকা স্থান।
ফলে জাহাজ শুরুতে ডুবতে শুরু করে। সম ওজনের পানিকে অপসারণ করে ফেলার পর এটি ভেসে থাকে।

মজার জিনিস ক্যালিডোস্কোপ; ছবি ও বর্ণনা

 ক্যালিডোস্কোপ কিঃ একটি নলের ভেতরে কিছু নানা রঙের কাচের টুকরো বা নুড়ি পাথর রাখা হয়। এতে তৈরি হয় অনেক সুন্দর নকশা। একটু ঘোরালেই পরিবর্তন হয় নকশার কাঠামো। কিন্তু কোন অগোছালো নকশা নয়। এসব নকশাকে কাজেও লাগানো যায়- ওয়ালপেপার, কার্পেট বা কাপড় অলঙ্কৃত করার কাজে। সবচেয়ে বড় কথা হচ্ছে নলের ভেতর দিয়ে তাকানোর সৌন্দর্য্য।  

কীভাবে কাজ করে; 
দুচারটে পরস্পরমুখী আয়না দিয়েই এটি বানানো যায়। একপাশে বস্তুটি থাকে। অপর পাশে কাচ বসিয়ে চোখ রাখলে নলের ভেতর দিয়ে আসা আলোকরশ্মি কাচগুলোতে প্রতিফলিত হয়। সবশেষে চোখে এসে ধরা দেয় সুন্দর নকশা। আরো বেশি কাচ ব্যাবহার করলে নকশাও দেখা যাবে বেশি বেশি। একটু নাড়িয়ে নিলেই নকশা হয়ে যাবে আরেকরকম কিন্তু পরিবর্তন আসবে শুধু বৈচিত্রেই সৌন্দর্যে নয়। আয়নার বদলে প্লাস্টি, নুড়ি, পেপারক্লিপ দিয়েও ক্যালিডোস্কোপ বানানো যায়।

আবিষ্কারঃ স্যার ডেভিড ব্রুস্টার আলোর পোলারাইজেশন পরীক্ষণ চালাতে গিয়ে ক্যালিডোস্কোপ আবিষ্কার করে ফেলেন। তখন ১৮১৭ সাল। তিন মাসের মাথায় এর ২ লাখ বিক্রি হয়ে যায় লন্ডনে ও প্যারিসে।

 বৈশিষ্ট্যঃ এর মধ্যে যদি ২০ টুকরো কাচ ভরা হয় আর ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি মিনিটে দশটা করে নকশা দেখা হয় তাহলে সবগুলো নকশা দেখতে সময় লাগবে..............কত ভাবতে পারেন?...............৫০,০০০ কোটি বছর!!!!!

 বর্তমানে এর আলোকচিত্র নেয়া সম্ভব বলে নকশা তৈরির কাজে এটি ব্যাবহার করা হয়।

ইংরেজি শেখার আসর; পার্টস অব স্পিচ চিহ্নিত করার ছড়া

নিয়মিত ব্লগে ইংরেজি ভাষার বিভন্ন দিক নিয়ে আলোচনা ও শেয়ার করার ইচ্ছে আছে।
সেই হিসেবে এবার পার্টস অব স্পিচ (parts of speech)  চিহ্নিত করার একটি ছড়া শেয়ার করছি। যারা পার্টস অব স্পিচ  এ একটু অনভিজ্ঞ তারা এটা পড়ে অনেকটাই ধারণা পেতে পারবেন। ততটা না হলেও ইংরেজি ভাষা আয়ত্ব করার ক্ষেত্রে পার্টস অব স্পিচ এর গুরুত্ব অবহেলা করা যায়না।
ছড়াটি হলো-
নয়নে যাহা পড়ে তাহাই Noun
Pronoun এর বদলি খাটা
Adjective- এ দোষ গুণ
Verb হলো হাটা-হুটা
Adverb- এ রকম সকম
সম্পর্কে Preposition
যোগ বিয়োগে Conjunction
সুখে দুঃখে Interjection
উদাহরণ
Noun ; Table, tree যদিও আরো Noun অনেক আছে যা দেখা যায়না
Pronoun :It, They
Adjective; Honest, Nice
Verb : Do, Meet
Adverb: Nicely, Very
Preposition: To, With
Conjunction: As, Till, Until
Interjection: Alas!, Wow!

সম্পূর্ণ টেক্সট নির্বাচন করানোর কোড; এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট


বিভিন্ন কারণে এই কৌশলটির প্রয়োজন হতে পারে। যেমন আপনি আপনার দর্শকদের কাছে কোন একটি পোস্টে কোন কৌশল বলতে গিয়ে কোড দেখানোর প্রয়োজন হলো। যাতে দর্শক সহজে কোডটি কপি করতে পারেন সেজন্যে এই কৌশল খাটানো। যাতে এর উপর ক্লিক করলেই সম্পূর্ণ লেখা নির্বাচিত বা হাইলাইটেড হয়ে যাবে। এবার সাইট-দর্শক সহজেই রাইট-ক্লিক করে টেক্সটকে নকল করতে পারেন।
এজন্যে এইচটিএমএল মোডে গিয়ে যেখানে এমনটি করতে হবে সেখানে নিচের কোড বসাতে হবে। বক্সের ভিতরে যা লিখবেন। এর স্থলে নির্বাচিতব্য লেখা দেখাতে হবে। rows="5" এর স্থলে যেকোন সংখ্যা বসিয়ে সারি সংখ্যা বদলানো যাবে। আর বক্সের প্রস্থও বাড়াতে পারেন width: 420px বাড়িয়ে বা কমিয়ে। 
কোডটি কপি করতে বক্সে ক্লিক করুন। ব্যাস!!!!!!

ফটোশপে ছবির আকার পরিবর্তন (রিসাইজ) সহজেই!!!

ছবি গ্যালারি বা স্লাইডশোসহ হাজারো প্রয়োজনে আমাদেরকে ছবিকে রিসা্‌ইজ করতে হয়। অনেকসময় অনেকগুলো ছবিকে একই আকৃতি দিতে হয়। একাজটি খুবই সহজ। আসুন দেখি কীভাবে ফটোশপে ছবির আকার পরিবর্তন (রিসাইজ) করা যায়।
ধরুণ নিচের ছবিটি রিসাইজ করবো। তাহলে যা করতে হবে-

১. ফটোশপ খুলুন
২. ফাইল ব্রাউজারে ক্লিক করুন।

৩. ফোল্ডারে গিয়ে ছবিটি আনুন। ছবিটি চলে এল। যেমন একেবারে উপরের ছবিটি

৪. বামপাশের আ্কনগুলোর মধ্যে image লেখায় ক্লিক করে image size এ ক্লি করুন। এবারে পছন্দমতো সাইজ বসিয়ে দিন। height ও width। ok তে ক্লিক করুন।

৫. এবার ফাইলে গিয়ে save as  এ ক্লিক করুন বা Cntrl+Shift+S চাপুন। সরাসরি সেভ করলে মূল ছবিটি হারিয়ে যেতে পারে।
ব্যাস!!!!!!

ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবার কৌশল

ব্লগার ব্লগে যদি কোন একটি লেবেলে খুব বেশি পোস্ট থাকে আর আপনার ভিজিটর যদি সেই লেবেলে ক্লিক করেন তবে স্বাভাবিক অবস্থায় আপনার ঐ লেবেলের সবগুলো পোস্ট তালিকায় চলে আসবে। এতে করে লোডিং এ দেরী সহ আরো অনেক সমস্যা হবে। এটা সহজেই সমাধানযোগ্য। ধরুন আপনি ১০ টি করে ধারাববাহিকভাবে পোস্ট দেখাবেন।
তাহলে চলুন দেখি ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবেন কীভাবে।

এজন্য যা করবেন-
১. লগইন করুন
২. ড্যাশবোর্ডে গিয়ে টেমেপ্লেটে ক্লিক করুন।
৩. HTML সম্পাদনা>এগিয়ে যান

৪. উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন এ ক্লিক করুন
৫. Ctrl + F চেপে  expr:href='data:label.url  লিখে সার্চ দিন ও খুঁজে বের করুন।
৬. এটাকে expr:href='data:label.url + "?max-results=10"'  কোড দ্বারা প্রতিস্হাপন করুন।
ব্যাস!!!!!
চাইলে 10 এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন আপনি যতগুলো করে পোস্ট দেখাকে চান।

ধর্ম মানব জীবনের কোন আলাদা বিভাগ নয় বরং সকল বিভাগের নিয়ন্ত্রক।

মানব জীবন অনেকগুলো বিভাগের সমন্বয়ে গঠিত। যেমন অথর্নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, বিজ্ঞান ইত্যাদি। প্রচলিত অর্থে ধর্মকেও এমন একটি বিভাগ মনে করা হয়।সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায় সেই ধর্ম মানব জীবনে কি কাজে লাগে? আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, নফল ইবাদাত করলাম অর্থাৎ ধর্মীয় কাজ করলাম। কিন্তু এটা করে আমি সময় নষ্ট (?) করলাম কেন?
আমি তো ঐ সময় বসে বসে বিজ্ঞান শিখতে পারতাম বা গল্প পড়তে পারতাম।
এভাবে চিন্তা করলে মানবজীবনে ধর্মের কোন প্রয়োজনীয়তাই নেই। আর সে কারণে ধর্ম নামে আলাদা তো দূরের কথা কোন বিভাগই থাকা উচিৎ নয়।

এজন্যই কিছু বস্তুবাদী ও কমিউনিস্ট ধর্মকে মানবজীবন থেকে ছেঁটে ফেলতে চাচ্ছে। অপ্রয়োজনীয় (?) কাজ করে সময় নষ্ট করার মানে কি।

কিন্তু ধর্মতো নিছক আচার-অনুষ্ঠানের নাম নয়। সঠিক করে বললে ধর্ম হচ্ছে জীবনব্যাবস্থা অর্থ্যাৎ দ্বীন।মানবজীবনে অনেকগুলো বিভাগ আছে সত্য। কিন্তু সেই বিভাগগুলোকে যখন ধর্মের আওতায় আনা হবে এবং ধর্মের (সঠিক করে বললে দ্বীন) মাপকাঠি দিয়ে বিচার করে পরিচালনা করা হবে তখনি এবং শুধুমাত্র তখনি সেই সংশ্লিষ্ট বিভাগ কাঙ্খিত লক্ষ্যে অর্থ্যাৎ মানবজীবনকে শান্তি উপহার দেবার লক্ষ্যে পৌঁছুবে।

প্রশ্ন আসবে এসকল বিভাগকে (অর্থনীতি, রাজনীতি ইত্যাদি) কেন কোন কিছুর অধীনে রাখতে হবে?
সংশ্লিষ্ট বিভাগগুলো নিজ নিজ ক্ষেত্রে স্বাতন্ত্র্য বজায় রেখে চলুক। যেমন বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি যার যার নিজের নিয়মমাফিক চলুকনা।


এ প্রস্তাবটা বাহ্যিকভাবে যৌক্তিক মনে হলেও অন্তঃসারশূণ্য।
কারণ এ বিভাগগুলো বাহ্যিকভাবে পরস্পর-সম্পর্কহীন মনে হলেও তারা এক অপরের সাথে গভীরভাবে আন্তঃসম্পর্কিত। তাই কোন সিদ্ধান্ত নিতে হলে সকল বিষয়কে মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপাতদৃষ্টিতা বিষয়গুলোকে পরস্পর সম্পর্কহীন মনে হলেও এসবগুলোর সমষ্টিই যেহেতু মানবজীবন তাই এদের মধ্যে অবশ্যই আন্ত:সম্পর্ক থাকতেই হবে।
যেমন- পুরো মানবদেহের অঙ্গগুলো আপাতদৃষ্টিতে সম্পর্কহীন বলে মনে হলেও হাত,পা, অন্ত্র, কিডনি ইত্যাদি গভীরভাবে পরস্পর সম্পর্কিত।
এ সম্পর্কে ছোটবেলায় আব্বুর বলা একটি কৌতুক মনে পড়ল। একবার নাকি হাত,পা বিদ্রোহ করল যে আমরা এত কষ্ট করে উপার্জন করি- আর পেট ব্যাটা বসে বসে খায়। আমরা কাল থেকে কাজ করবনা। যা ভাবা তাই কাজ। তারা কাজ করলনা। কয়েকদিন পর নিজেরাই দেখল হায়রে কোথায় আগের সেই হৃষ্টপুষ্ট হাত-পা! তার বদলে এখন যে হাত, পায়ের কোষগুলি শুকিয়ে একবারে মৃতপ্রায়!! পরে বেচারারা আবার কাজ শুরু করল।

কিন্তু এমন কোন মানুষ নেই যার এই সকল বিভাগগুলোর সার্বিক জ্ঞান আছে যা দিয়ে সে আইন রচনা করে বিভাগগুলোকে পরিচালনা করবে। এমন জ্ঞান আছে শুধু আল্লাহর। তিনি মানুষের স্রষ্টা তাই তিনিই জানেন এ জটিল ব্যাবস্থার (মানবমেশিন) জন্যে কি কি দরকার।

যুক্তি আসতে পারে, মানুষের একার সার্বিক জ্ঞান নেই ঠিক। কিন্তু যখন প্রতিটি ক্ষেত্রের সবার বুদ্ধি সমন্বিত করা হবে তখন নিশ্চয়ই একটা স্থিতিশীল আইন প্রণয়ন করা যাবে।

এর উত্তর হচ্ছে প্রথমত মানুষকে তো জানতে হবে তার এ জটিল শারীরিক অবস্থাকে। কিন্তু আমরা এটার কতটুকইবা জানি আমাদের এই জটিল শরীর ও শারীরিক ব্যাস্থাকে। এর পর রইল সামাজিক, রাষ্ট্রীয় দিক সমূহ।

দ্বিতীয়ত, মানুষকে আইন প্রণয়ন করতে দিলে সে ন্যায় ও ভারসাম্যপূর্ণ আইন রচনা করতে পারবেনা। কারণ তার আইনে থাকবে হিংসাও বিদ্বেষের বহিঃপ্রকাশ। (জাতিসংঘের কথাই ধরুন)
। তার নিজস্ব আইনে থাকবে তার নিজ-স্বার্থপরতার বহিঃপ্রকাশ, আরো কত কি। আরেকটি
কৌতুক বলার লোভ সামলাতে পারছিনা। হয়তো জানেনই।

এক গ্রাম্য চেয়ারম্যান ঘোষণা করল, "আগামী মাস থেকে এ গাঁয়ে যৌতুক নিষিদ্ধ"
জিজ্ঞেস করা হলো, ":এ মাস থেকে নয় কেন?"
উত্তর আসল, "এ মাসে যে আমার ছেলের বিয়ে!!"
এ হল মানবরচিত আইনের নমুনা।


তাই মানবজীবনের আইন রচনার ভার পড়া উচিৎ এমন এক সত্তার কাছে যিনি মানবের স্রষ্টা, মানবের ভালোমন্দ কিসে তা জানেন, মানবের জীবনের যত জ্ঞান-তত্বাদি দরকার তার পুরো ভান্ডার তার কাছে রয়েছে। যিনি হিংসুক নন, স্বার্থপর নন। যার সাথে কারো কোন ব্যক্তি-বিদ্বেষ নেই। তিনি হলেন আল্লাহ রাব্বুল আ'লামীন, রহমানুর রাহীম।

এ কারণেই নামাজ, রোজা নিছক কোন আচার-সর্বস্ব নিষ্প্রাণ অনুষ্টানাদি নয় বরং মানবজীবন গঠনের প্রশিক্ষণ, মূলমন্ত্র। আমরা আল্লাহকে না পাছে ভুলে যাই তা্ই দিনে পাঁচবার তাঁকে স্মরণ করি। আমাদের নামাজে স্মরণ করিয়ে দেওয়া হয় মানবজীবন পরিচালনায় তাঁর আনুগত্যের গুরুত্ব, ভুল শোধরাবার গঠনমূলক কৌশল। স্মরণ করানো হয় তোমরা একই উৎস -আদম- হাওয়া থেকে সৃষ্ট। তাই স্বাভাবিক অবস্থায় সকলেই সমান। কেউ অধিক মর্যাদাবান হতে পারে শুধ সৎকাজ ও আল্লাহভীতির দ্বারা, কালো-সাদা বা ধনী গরীব হবার দ্বারা নয়।

আমরা আফ্রিকার জঘণ্য বর্ণবাদের কথা জানি। ইসলাম এর মূলে কুঠারাঘাত করে। মানুষে মানুষে সকল ভেদাভেদ দূরে ঠেলে দেয়। একইভাবে যাকাত, হজ্ব, রোজা কোনটাই কোন নিষ্প্রাণ আচার-সর্বস্ব অনুষ্ঠান নয়। এগুলোর প্রত্যেকটি মানবজীবনকে সুন্দর করে গড়ার প্রশিক্ষণ।

বিশ্বের কিছু মারাত্মক বিপজ্জনক সড়ক

১.চীনের গুয়োলিয়াং টানেল রোড( Guoliang Tunnel Road (China)






২.নরওয়ে ট্রোলস্টিজেন [Trollstigen (Norway)]



৩. স্টেলভিও গিরিপথ সড়ক-ইতালি Stelvio Pass Road Trollstigen(Italy)



৪. স্কিপারস ক্যানিয়ন- নিউজিল্যান্ড (Skippers Canyon, New Zealand)





৫. টারোকো-তাইওয়ান [Taroko, Taiwan]







৬. ক্রোয়েশিয়া কোস্টাল সড়ক [ Coastal Roads, Croatia]





কিছু কঠিন প্রশ্ন, সহজ উত্তর

১. একটা ডিমকে কীভাবে একটা শক্ত কনক্রিটের মেঝেতে ছুড়ে মারা যাবে যাতে এটা না ভাঙ্গে?
২. একটা দেয়াল বানাতে ১০ জন লোকের ৮ ঘন্টা লাগল। দেয়ালটি বানাতে ৪ জন লোকের কত সময় লাগবে?
৩. আপনার এক হাতে ৩০টি আপেল ও ৪০ টি কমলা এবং অপর হাতে ৪০টি আপেল ও ৩০ টি কমলা থাকলে আপনার কাছে কী থাকবে?
৪. একটা মাত্র হাত আছে- এ অবস্থায় একটা হাতিকে আপনি কীভাবে উপরে তুলে ধরতে পারবেন?
৫. কীভাবে একজন লোক না ঘুমিয়ে ১০ দিন কাটাতে পারবে?
৬. নীল সাগরে এক টুকরো লাল পাথর ছুড়ে দিলে কী ঘটবে?
৭. একটা আপেলকে অর্ধেক করলে এটাকে কিসের মত মনে হবে?
৮. ব্রেকফাস্টে আপনি কি খেতে পারেননা?

পারলে জবাব দিন। তবে শীঘ্রই জানিয়ে দেব??? আসলে জবাব অতি সহজ!!!!

আরো পোস্ট দেখতে পুরাতন পোস্টসমূহ লেখায় ক্লিক করুন