ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কিছু কঠিন প্রশ্ন, সহজ উত্তর

১. একটা ডিমকে কীভাবে একটা শক্ত কনক্রিটের মেঝেতে ছুড়ে মারা যাবে যাতে এটা না ভাঙ্গে?
২. একটা দেয়াল বানাতে ১০ জন লোকের ৮ ঘন্টা লাগল। দেয়ালটি বানাতে ৪ জন লোকের কত সময় লাগবে?
৩. আপনার এক হাতে ৩০টি আপেল ও ৪০ টি কমলা এবং অপর হাতে ৪০টি আপেল ও ৩০ টি কমলা থাকলে আপনার কাছে কী থাকবে?
৪. একটা মাত্র হাত আছে- এ অবস্থায় একটা হাতিকে আপনি কীভাবে উপরে তুলে ধরতে পারবেন?
৫. কীভাবে একজন লোক না ঘুমিয়ে ১০ দিন কাটাতে পারবে?
৬. নীল সাগরে এক টুকরো লাল পাথর ছুড়ে দিলে কী ঘটবে?
৭. একটা আপেলকে অর্ধেক করলে এটাকে কিসের মত মনে হবে?
৮. ব্রেকফাস্টে আপনি কি খেতে পারেননা?

পারলে জবাব দিন। তবে শীঘ্রই জানিয়ে দেব??? আসলে জবাব অতি সহজ!!!!

সাইমুম সিরিজ ও নসীম হিজাযীর বই ডাউনলোড

সাইমুম সিরিজ- আবুল আসাদ
সাইমুম সিরিজের সবগুলো বই ডাউনলোড করতেক্লিক করুন

নসীম হিজাযীর বই
১. ইউসুফ বিন তাশফীন
২. ভারত যখনভাঙ্গলো
৩. খুন রাঙা পথ
৪. মুহম্মদ ইবন কাশিম
৫. মানুষ ও দেবতা
৬. কিং সায়মনের রাজত্ব

সাইমুমের সবগুলো বইয়ের লিঙ্ক দেওয়া হবে, ইনশাআল্লাহ।
কৃতজ্ঞতায়:  http://www.priyoboi.com/2001/01/blog-post.html

ছবি ভ্রম। কিছুক্ষণ মষ্তিষ্ককে ব্যাস্ত রাখুন

১. বৃত্তগুলো কি চক্রাকারে দোল খাচ্ছে?

২. মাঝের বৃত্তে কি কিছু ঘটছে। কিছু মনে না হলে চোখ স্ক্রিনের কাছে আনুন, দূরে নিন। করতে থাকুন
 ৩. ছবিটায় কি কোন সর্পিল পথ আছে? নাকি নিছক বৃত্ত?
৪. মনে হচ্ছে কি যে একটা দোল বা তরঙ্গ খেলা করছে। আসলে সবই মষ্তিষ্কেরে কারসাজি।
৫. প্রায় একই ব্যাপার। কোন তরঙ্গ আছে কি?

৬. লাইনগুলো কি সমান্তরাল?
৭. বৃত্তটা কি ঘুরছে? চোখ কাছে আনুন দূরে নিন। বুঝতে পারবেন অদ্ভূদ কিছু



দুটি ভূতের গল্প!!

১. এক ছেলে মোটামুটি ভীতু। বন্ধুরা তাকে নিয়ে বেশ মজা করে। একবার তাকে সবাই একটা প্রস্তাব দিল আচ্ছা তোমাকে আর ভীতু বলবনা। শর্ত হচ্ছে গভীর রাতে একা কবরস্হানে গিয়ে একটা খুঁটি গেঁড়ে আসতে হবে। তুমি ফিরে আসলে সবাই মিলে গিয়ে দেখব কথামতো কাজ করেছো কিনা। ছেলেটিতে বদনাম ঘুচানোর লোভে রাজী হলো। তো একদিন গভীর রাতে একটি নির্দিষ্ট খুঁটি নিয়ে সে লুঙ্গি-গেন্জি পরা অবস্থায় চলল কবরস্হানে। খুঁটিও গাড়ল শক্ত করে। কিন্তু বিপত্তি বাঁধল উল্টো ঘুরে ফেরার সময়। সে যতই ফেরতে চায় কে যেন তার লুঙ্গি টেনে ধরে রাখে। গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করেও সে নিজেকে মুক্ত করতে পারলনা। ভয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। বন্ধুরাও রাতে আর নিজেরাও কিছু করলনা বা কাউকে জানানোরও সাহস পায়নি। 
পরদিন সকালে গিয়ে দেখা গেল সে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে আর খুঁটিটা পোঁতা রয়েছে তার লুঙ্গি ভেদ করে। [নিশ্চয়ই বুঝেছেন সে নিজেই ভুল করে লুঙ্গির উপরই খুঁটি মেরে দিয়েছিল] 

২. একলোক বাজার থেকে আলু নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছে। আলুর ব্যাগ রাখল সাইকেলের সামনের হাতলের সাথে। কিছুদূর আসতেই এক অদ্ভূত কাণ্ড। কে যেন পাশ থেকে পায়ের উপর ঢিল মারছে। সে সাইকেল থামাল। চারপাশ দেখল। না, কেউ নেই। যাইহোক, হয়তো মনের ভুল। কিন্তু না, আবারো সাইকেলে চালানো শুরু করতেই আবারো ঢিল। আবারো নেমে পরীক্ষা, না কেউ নেই। পূর্বের ঘটনার মতোই অজ্ঞান। 
সকালে খোঁজাখুজি করে দেখা গেল রাস্তার উপর লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার আলুর ব্যাগটার নিচের দিকে প্রায় আলুর সমান একটা ছিদ্র। নিশ্চয়ই সাইকেলের ঝাঁকুনিতে ঝরে ঝরে পড়ছিল। 

[বি:দ্র আমরা অনেক ক্ষেত্রেই কোন ঘটনার ব্যাখ্যা চিন্তা না করেই ভূতের গায়ে দোষ চাপাই। 
তবে এটা ঠিক একধরণের ক্ষতিকর জিন আছে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু মোটেও ততটা নয় যতটা আমরা সাধারণত তাদের উপর দোষ আরোপ করি।] 

বাংলা কৌতুক ও হাস্যরস-পর্ব ১

##হোটলে খেতে গিয়ে এক লোক: ধূর, এই খাবারটা হ্যাস্যকর লাগছে
ওয়েইটার: বাবুর্চি নিশ্চয়ই রান্নার সময় খুব করে হেসেছিল।

###জজ: আগেরবার না বলেছিলাম তোমকে যেন ২য় বার এখানে না দেখি।
আসামী: আমিও একথাটাই পুলিশকে বললাম। বেয়াড়া পুলিশ শুনলোনা।

##১ম ছাত্র: আমাদের স্যার কী পড়ায় আমি কিছুই বুঝিনা।
২য় ছাত্র: তবু ভাল। আমাদের স্যার কি পড়ায় তা আমরা বুঝবো কি তিনিই বোঝেননা।

##১ম চোর: এত টাকা চুরি করলাম যে এখন গুণতেই বিরক্তি লাগছে।
২য় চোর: গোণার দরকার নেই। আগামীকাল খবর দেখলেই হবে।

##ভিক্ষুক: আমি আসলে লেখক। আমার একটা বই আছে- ধনী হবার ১০০ উপায়
বাড়িওয়ালা: তাহলে ভিক্ষা করছ কেন?
ভিক্ষুক: আমার বইয়ে এ উপায়ের নামও বলেছি।

##গায়ক: ধন্যবাদ, তুমি দূর থেকে আমার গান শুনেই মুগ্ধ হয়ে আমার কাছে চলে এলে।
শ্রোতা: আমি ভাবলাম আপনি কোনভাবে আহত হয়ে কাতরাচ্ছেন

##১ম বন্ধু: এই শোনার যন্ত্রটি কিনে আমি কয়েক মাইল দূরের শব্দও স্পষ্ট শুনতে পারি।
২য় বন্ধু: চমৎকার, এটা কত দিয়ে কিনলে?
১ম বন্ধু: ও, এখন বাজে সাড়ে এগারোটা।

##১ম ব্যক্তি: আমার ছেলে আমার কোন কথাই শোনেনা।
২য় ব্যক্তি: কেন, সেকি খুব বেশি উচ্ছৃংখ্যল?
১ম ব্যক্তি: আরে না! সে বধির।

##শিক্ষক: একটা উভচর প্রাণীর নাম বল।
ছাত্র: ব্যাঙ
শিক্ষক: আরেকটা বলো
ছাত্র: আরেকটা ব্যাঙ

##এক লোক আমেরিকার নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হাঁটছে। এমন সময় একটা কুকুর একটি ছোট মেয়েকে ধাওয়া করতে করতে তার সামনে এসে পড়ল। বিশাল কুকরটি মেয়েটিকে মেরেই ফেলতে যাবে এমন সময় লোকটি কুকরকে মেরে পুঁচকে মেয়েটিকে বাঁচাতে সক্ষম হল। আর তখনই একজন পুলিশও হাজির হল ঘটনাস্থলে।
পুলিশ লোকটাকে বলল,
আগামীকাল পত্রিকায় খবর হবে একজন অসীম সাহসী নিউইয়কর্ববাসী এক পুঁচকে মেয়ের জীবন বাঁচাল
লোকটা বলল.,
আমি তো নিউইয়র্কবাসী নই
পুলিশ বলল তাহলে খবর হবে
এক সাহসী আমেরিকান এক পুঁচকে মেয়ের জীবন বাঁচাল
লোকটা বলল,
আমি তো আমেরিকানও নই পুলিশ বলল, তাহলে তুমি কী?
লোকটা বলল,
আমি সৌদি মুসলিম
পরদিন পত্রিকায় খবর হল,
মুসলিম চরমপন্থীর হাতে নিরপরাধ আমেরিকান কুকুরের মুত্যু!!

##ভিক্ষুক গৃহকর্তীকে: আপনাকে পরীর মত সুন্দর লাগছে। কিছু ভিক্ষা দিননা। আমি অন্ধ
গৃহকর্তী স্বামীকে: দেখলে, লোকটা কেমন মিথ্যুক, সে নাকি অন্ধ।
স্বামী: সে সত্যিই অন্ধ।
স্ত্রী: কি করে বুঝলে?
স্বামী: সে তোমাকে পরীর মত সুন্দর বলল যে।

##নতুন ছাত্র ক্লাসে এলে শিক্ষক: তোমরা বাবা কি করে?
ছাত্র: মা যেটা করতে বলে।

##১ম বন্ধু: অস্ত্রোপচার করার সময় সার্জনরা মাস্ক পরে কেন?
২য় বন্ধু: যাতে রোগী মারা গেলে কার হাতে মারা পড়েছে চেনা না যায়।

##বাবা: এই মানচিত্রটা দেখে বলতো আফ্রিকা কোথায়?
ছেলে: এই
তো
বাবা: আচ্ছা, জানো কে আফ্রিকা আবিষ্কার করেছে?
ছেলে: আমি

##শিক্ষক: তুমি বানানে কাঁচা বিধায় তোমাকে মাত্র দশ লাইন লিখতে দিয়েছিলাম, কম লিখেছ কেন?
ছাত্র: আমি গণিতেও কাঁচা।

##প্রভাষক: আজকের লেকচার কেমন হয়েছে?
ছাত্ররা সমস্বরে: স্যার, দারুণ সমাপ্তি হয়েছে। লেকচার শেষ হতে না হতেই সবার আনন্দ আর ধরেনা!

##শিক্ষক: ৫টি গৃহপালিত পশুর নাম বল।
ছাত্র: গরু, ছাগল, কুকুর ২ টি বিড়াল।

ইসলামী সঙ্গীত: মশিউর রহমান

মশিউর রহমানের সঙ্গীত শুনুন ও ডাউনলোড করুন।
click "click to reload" if any song is not loaded

ইসলামী সঙ্গীত ভিডিও

  টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।




তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
তাহলে না জানি তুমি কত সুন্দর



এতো শহীদ রক্ত ঢালে, তবু কেন তোমার বিবেক কথা বলেনা।




আরো গান ইউটিউব থেকে

আরো পোস্ট দেখতে পুরাতন পোস্টসমূহ লেখায় ক্লিক করুন