ব্লগারে সাধারণভাবে অডিও আপলোড করার কোন সুযোগ নেই। কিন্তু আমরা চাইলে একটি অডিও প্লেয়ার সংযুক্ত করতে পারি। জনপ্রিয় সব ব্রাউজারই এটা সমর্থন করবে। লাগবে না কোন জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ বা প্লাগইন। শুধু কিছু এইচটিএমএল-৫ কোড।
ধাপসমূহঃ
১. আপলোডঃ যেহেতু ব্লগারে অডিও আপলোড করা যায় না তাই অন্য কোথাও এটিকে আপলোড করে একটি লিঙ্ক নিতে হবে। আমি এক্ষেত্রে গুগল সাইটকে পছন্দ করি। একাউন্ট না থাকলে একাউন্ট করে একটি গুগল সাইট বানিয়ে অডিওটি সহজেই সাইটে আপলোড করুন। গুগল সাইটে আপলোড করলে অডিওটির লিঙ্ক পেতে যে পেইজে আপলোড করেছেন সেই পেইজের পরে একটি / (স্ল্যাশ) দিয়ে ফাইলের সম্পূর্ণ নাম টাইপ করুন। এটাই লিঙ্ক (যেমন https://sites.google.com/site/truthontop/audio/padma-meghna.ogg)। তবে অন্য কোথাও আপলোড করলে লিঙ্ক সরাসরিও পেতে পারেন।
ফাইলটি এমপিথ্রি না হয়ে .ogg ফরম্যাটে হলে ভাল হয়।
২. এবার পোস্ট বা গ্যাজেট যেখানেই প্লেয়ার যোগ করবেন সেখানে নিম্ন কোড যুক্ত করুন [অবশ্যই এইচটিএমএল মোডে গিয়ে]। লেখা নির্বাচন করতে ক্লিক করুন
৩. url-of-audio-file এর স্হলে ১ নং ধাপে প্রাপ্ত লিঙ্ক বসান।
৪. কাস্টোমাইজ (এচ্ছিক)
স্বয়ংক্রিয়ভাবে শুরু করতে controls এর পরেautoplay যোগ করুন। তাতে এমন হবে
controls autoplay। বারবার স্বয়ংক্রিয়ভাবে বাজনোর জন্যে controls loop
বিভিন্ন কারণে এই কৌশলটির প্রয়োজন হতে পারে। যেমন আপনি আপনার দর্শকদের কাছে কোন একটি পোস্টে কোন কৌশল বলতে গিয়ে কোড দেখানোর প্রয়োজন হলো। যাতে দর্শক সহজে কোডটি কপি করতে পারেন সেজন্যে এই কৌশল খাটানো। যাতে এর উপর ক্লিক করলেই সম্পূর্ণ লেখা নির্বাচিত বা হাইলাইটেড হয়ে যাবে। এবার সাইট-দর্শক সহজেই রাইট-ক্লিক করে টেক্সটকে নকল করতে পারেন।
এজন্যে এইচটিএমএল মোডে গিয়ে যেখানে এমনটি করতে হবে সেখানে নিচের কোড বসাতে হবে। বক্সের ভিতরে যা লিখবেন।এর স্থলে নির্বাচিতব্য লেখা দেখাতে হবে।rows="5"এর স্থলে যেকোন সংখ্যা বসিয়ে সারি সংখ্যা বদলানো যাবে। আর বক্সের প্রস্থও বাড়াতে পারেনwidth: 420px বাড়িয়ে বা কমিয়ে। কোডটি কপি করতে বক্সে ক্লিক করুন। ব্যাস!!!!!!
আমরা সাধারণত ওয়েবপৃষ্ঠায় বামদিকে একটু বাঁকানো তীর চিহ্ণকে কার্সর হিসেবে পাই। এ চিহ্নটি লেখার উপর পড়লে সোজা একটি চিহ্নের মত দেখায় । আর সাধারণত লিঙ্কের উপর ‘হাত’ এর মত দেখায়।
আসুন আমরা দেখি কীভাবে এইচটিএমএল দিয়ে ওয়েবপেইজের কার্সর পরিবর্তন করতে হয়।
নিচে কিছু উদাহরণ দেওয়া হল।
প্রতিটি লাইনে মাউস রেখে দেখুন কেমন দেখায়। স্বয়ংক্রিয় ক্রস স্বাভাবিক আকার-পরিবর্তন সাহায্য স্থানান্তর উপর-নিচ আকার-পরিবর্তন আকার-পরিবর্তন আকার-পরিবর্তন পয়েন্টার (হাতের মত) বিকাশ টেক্সট অপেক্ষা
এবার নিচে উপরের লেখার কোড দেখুন। ব্যাস, কাজে লাগান ইচ্ছেমতো কার্সর!!! বলাইবাহুল্য আপনি যেরকম কার্সর চান নিচের কোড থেকে সেই কোড ছাড়া অন্যসব কোড মুছে দিন। বাংলা বর্ণনার স্থলে আপনার কাঙ্খিত লেখা থাকবে।
স্ক্রোলবক্সের মধেই এটি বানানোর কোড দেখাচ্ছি।পুরো কোড দেখতে স্ক্রোল করে নিচে যান।পুরো কোড হাইলাইহট বা সিলেক্ট বা নির্বাচন করতে বক্সেরে ভেতরে ক্লিক করুন।
কাস্টোমাইজেশনঃ
১. height এর মান বদলে বক্সের উচ্চতা ঠিক করতে পারবেন।
২. width এর মান দিয়ে প্রস্থ নির্ধারণ করুন।
৩. border এর মান বাড়াতে/কমাতে পারেন
৪. border এর রংও দিতে পারেন।
৫. background-color পাল্টিয়ে পশ্চাৎপটের রং বদলাতে পারবেন।
৬. চাইলে অন্য যেকোন এইচটিএমএল কোডও ব্যাবহার করতে পারবেন। যেমন একটি ছবি দেবেন-
তাহলে বক্সের ভিতরে যা লিখবেন এরস্থলে  কোড ব্যাবহার করুন। (এই্চটিএমএল মোডে)। অথবা সরাসরি ব্লগারে পোস্ট দেবার ক্ষেত্রে উপরের আইকন থেকে আপলোডও করা যেতে পারে।
৭. বিভিন্ন ধরণের বর্ডারঃ
solid (যেটা দেখানো হলো এখানে), dashed, dotted, groove , double, ridge, outset , inset
উপর, নিচ, বামও ডানের বর্ডার ইচ্ছেমতো সেট করা যায়। যেমন -
border-top:7px dashed #0ADA0A;border-right:7px dotted #000000;border-bottom:7px dashed #0ADA0A;border-left:8px solid #000000;
বিভিন্ন ধরণের Marquee দেখাচ্ছি ১.
এ লেখায় ক্লিক করে মাউস চেপে ধরে রাখলে লেখা থেমে যাবে <marquee
behavior="scroll" direction="left"
onmousedown="this.stop();"
onmouseup="this.start();">প্রদর্শনীয় লেখা</marquee> ২.এ
লেখার উপরে মাউস ধরলে লেখা থেমে যাবে <marquee
behavior="scroll" direction="left"
onmouseover="this.stop();" onmouseout="this.start();">প্রদর্শনীয় লেখা</marquee>
৪.একবার
হয়ে থেমে যাওয়া। এটা বামপাশে গিয়ে থামবে। পুনরায় চলমান হতে হলে পৃষ্ঠাকে রিফ্রেশ
করতে হবে। <marquee
behavior="slide" direction="left">প্রদর্শনীয় লেখা</marquee>
৫.
পুন:পুন দিকবদল। লেখা বারবার বামে ও ডানে চলতে থাকবে। <marquee
behavior="alternate">প্রদর্শনীয় লেখা</marquee> ৬.উপর-নিচে
চলমান টেক্সট <marquee
behavior="scroll" direction="up">প্রদর্শনীয় লেখা</marquee>
৭.
বাম থেকে ডানে যাওয়া টেক্সট। left এর স্থলে right দিলেই যেকোন marquee বাঁ থেকে
ডানে এগোবে। <marquee
behavior="scroll" direction="right">প্রদর্শনীয় লেখা</marquee>
৮.
লেখার গতি ঠিক করে দেওয়া নিচে পরপর তিনটি উদাহরণ দেওয়া হলো। নিম্ন গতি,
মাঝারি ও উচ্চ। <marquee
behavior="scroll" direction="left"
scrollamount="1">নিম্ন-গতির টেক্সট</marquee>
<marquee behavior="scroll" direction="left"
scrollamount="10">মাঝারি গতির টেক্সট</marquee>
<marquee behavior="scroll" direction="left"
scrollamount="20">দ্রুতগতির টেক্সট</marquee>
৯.চলমান
ছবি <marquee
behavior="scroll" direction="left"></marquee>
১০.
চলমান লিঙ্ক। চাইলে একইসাথে ছবি, টেক্সট ও লিঙ্কও যোগ করা যাবে। পরপর দিয়ে দিলেই
হবে। যেমন <marquee
behavior="scroll" direction="left">

লেখা এবং লিঙ্ক.

</marquee>
১১. বিশাল লম্বা লাইন <marquee width="650px"; height="30px"; direction="left";>প্রদর্শনীয় লেখা</marquee>
১. কীভাবে নতুন ট্যাবে লিঙ্ক খোলার অপশন রাখা যাবে?
উত্তর: html সম্পাদনায় গিয়ে কোডটি নিচের মত করে লিখতে হবে।
Visit http://crescentpeace.blogspot.com/!
উল্লেখ্য, এখানে http://crescentpeace.blogspot.com/ এর স্থলে আপনার কাঙ্খিত গন্তব্য ঠিকানা বসাতে হবে আর Visit http://crescentpeace.blogspot.com/ এর স্থলে উক্ত ঠিকানাটি যে লেখার মধ্যে লুকানো থাকবে সেটা বসবে।
যেমন আমি Visit http://crescentpeace.blogspot.com/! লেখাতে
Visit http://crescentpeace.blogspot.com/ হয়েছে
২. একই পৃষ্ঠার উপাদানকে লিঙ্কের অন্তভূক্ত করা।
যে লেখার শিরোনামকে লিঙ্ক বানাতে হবে প্রথমে সেটাকে এভাবে লিখতে হবে
Useful Tips Section
পরে এই শিরোনামটিকে লিঙ্কযুক্ত করতে হবে এভাবে:
Visit the Useful Tips Section
অসমাপ্ত পোস্ট..বিস্তারিত আসছে..ইনশা’আল্লাহ