ব্লগারে সাধারণভাবে অডিও আপলোড করার কোন সুযোগ নেই। কিন্তু আমরা চাইলে একটি অডিও প্লেয়ার সংযুক্ত করতে পারি। জনপ্রিয় সব ব্রাউজারই এটা সমর্থন করবে। লাগবে না কোন জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ বা প্লাগইন। শুধু কিছু এইচটিএমএল-৫ কোড।
ধাপসমূহঃ
১. আপলোডঃ যেহেতু ব্লগারে অডিও আপলোড করা যায় না তাই অন্য কোথাও এটিকে আপলোড করে একটি লিঙ্ক নিতে হবে। আমি এক্ষেত্রে
গুগল সাইটকে পছন্দ করি। একাউন্ট না থাকলে একাউন্ট করে একটি গুগল সাইট বানিয়ে অডিওটি সহজেই সাইটে আপলোড করুন। গুগল সাইটে আপলোড করলে অডিওটির লিঙ্ক পেতে যে পেইজে আপলোড করেছেন সেই পেইজের পরে একটি / (স্ল্যাশ) দিয়ে ফাইলের সম্পূর্ণ নাম টাইপ করুন। এটাই লিঙ্ক (যেমন https://sites.google.com/site/truthontop/audio/padma-meghna.ogg)। তবে অন্য কোথাও আপলোড করলে লিঙ্ক সরাসরিও পেতে পারেন।
ফাইলটি এমপিথ্রি না হয়ে .ogg ফরম্যাটে হলে ভাল হয়।
২. এবার পোস্ট বা গ্যাজেট যেখানেই প্লেয়ার যোগ করবেন সেখানে নিম্ন কোড যুক্ত করুন [অবশ্যই এইচটিএমএল মোডে গিয়ে]। লেখা নির্বাচন করতে ক্লিক করুন
৩. url-of-audio-file এর স্হলে ১ নং ধাপে প্রাপ্ত লিঙ্ক বসান।
৪. কাস্টোমাইজ (এচ্ছিক)
স্বয়ংক্রিয়ভাবে শুরু করতে controls এর পরে
autoplay যোগ করুন। তাতে এমন হবে
controls
autoplay। বারবার স্বয়ংক্রিয়ভাবে বাজনোর জন্যে controls
loop
ব্লগার ব্লগে যদি কোন একটি লেবেলে খুব বেশি পোস্ট থাকে আর আপনার ভিজিটর যদি সেই লেবেলে ক্লিক করেন তবে স্বাভাবিক অবস্থায় আপনার ঐ লেবেলের সবগুলো পোস্ট তালিকায় চলে আসবে। এতে করে লোডিং এ দেরী সহ আরো অনেক সমস্যা হবে। এটা সহজেই সমাধানযোগ্য। ধরুন আপনি ১০ টি করে ধারাববাহিকভাবে পোস্ট দেখাবেন।
তাহলে চলুন দেখি
ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবেন কীভাবে।
এজন্য যা করবেন-
১. লগইন করুন
২. ড্যাশবোর্ডে গিয়ে টেমেপ্লেটে ক্লিক করুন।
৩. HTML সম্পাদনা>এগিয়ে যান
৪. উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন এ ক্লিক করুন
৫. Ctrl + F চেপে expr:href='data:label.url লিখে সার্চ দিন ও খুঁজে বের করুন।
৬. এটাকে expr:href='data:label.url + "?max-results=10"' কোড দ্বারা প্রতিস্হাপন করুন।
ব্যাস!!!!!
চাইলে 10 এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন আপনি যতগুলো করে পোস্ট দেখাকে চান।
ব্লগারে গ্যাজেট বা ওয়াইজেট যুক্ত করতে গিয়ে আমরা বিভিন্ন সময় জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করি যা ওয়াইজেডটি দেখাতে যুক্ত করতে হয়। কিন্তু অনেকসময় দেখা যায় কোডে অপ্রত্যাশিত বিজ্ঞাপন থাকে যা গ্যাজেটটিকে মলিন করে দেয়। এ সমস্যা এড়োনো সহ বিভিন্ন প্রয়োজনে আপনার জাভাস্ক্রিপ্ট হোস্টিং এর প্রয়োজন হতে পারে। একটু কৌশল খাটিয়ে আপনি ব্লগারেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করতে পারেন। আসুন দেখা যাক কীভাবে ব্লগারেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করা যাবে।
ওয়াইজেড যুক্ত করতে গিয়ে আপনি যখন এমন কোড পাবেন-
<script src='http://Your-Script-Url/file.js' type='text/javascript'/>
এর মানে হলো http://Your-Script-Url/file.js লিঙ্কের কোড ব্যাবহৃত হয়েছে। আপনি সেটা ব্লগারেই হোস্ট করতে প্রথমে উপরের কোডের স্থলে নিম্ন কোড যুক্ত করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
এখানে লিঙ্কের কোড পেস্ট করুন
//]]>
</script>
এবার উক্ত লেঙ্কে গিয়ে সম্পুর্ণ কোডখানা কপি করে এখানে লিঙ্কের কোড পেস্ট করুন স্থলে লিঙ্কে প্রাপ্ত কোড পেস্ট করুন। ব্যাস!!!
বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে দেখা যায় যদি কোন পৃষ্ঠার বা পোস্টের নিচের দিকে স্ক্রোল করা হয় তাহলে
Go to Top বা উপরে যান ইত্যাদি বাটন দেখা দেয়। এখন আমরা দেখব কীভাবে ব্লগারের পোস্ট বা পৃষ্ঠার নিচের দিকে স্ক্রোল করে উপরে যাবার বাটন যোগ করা যাবে।
স্ক্রোল করে উপরে যাবার বাটন যোগ করার ধাপগুলোঃ
১. লগইন করে টেমপ্লেটে ক্লিক করুন>HTML সম্পাদনা>এগিয়ে যান
২. Cntrl+F চেপে </body> লিখে সার্চ দিয়ে খুঁজে বের করুন।
৩. এর উপরে নিম্নকোড যোগ করুন।
৪. পূর্বরৃপ দেখুন>টেমপ্লেট সংরক্ষণ করুন।
সম্পূর্ণ টেকস্ট নির্বাচন করতে ক্লিক করুন:
সাধারণত আপনার যদি একটি ব্লগ থাকে তবে অপনি কিছুদিন পরই ব্লগটির প্রচার ও প্রসার বাড়াতে ফেসবুকে পেজ খোলেন। তবে এতে করে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে ব্লগের পোস্ট শেয়ার হয়না। এ পোস্টে আমি বলব কীভাবে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে পোস্ট শেয়ার করা যাবে।
ধাপগুলোঃ
১.
dlvr.it সাইটে যান
২. ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন।
৩. ইমেইল ইনবক্সে গিয়ে কনফার্ম করুন।
৪. আপনাকে একটি পৃষ্ঠায় আনা হবে যাতে নিচের ছবির মতো দেখা যাবে।
৫. এখানে ফিড ঠিকানা দিন। কী দেবেন বুঝতে না পারলে
এই পোস্টে গিয়ে পড়ুন কীভাবে ফিডবার্নারে নিবন্ধন করতে হয় ও করে কী পাওয়া যায় (
ফিডবার্নার)
৬. ফেসবুকের (বা টুইটারের) আইকনে ক্লিক করুন ও লগইন করুন। আগত পৃষ্ঠা থেকে আপনার ফেসবুক পেজটি সিলেক্ট করুন।
৭. পেজের ডানদিকে নিচে এসে Allow করুন। বেশ কাজ হয়ে গেল।
৮. প্রয়োজনমতো কাস্টোমাইজ করুন।
কোন ফিডস থেকে সাম্প্রতিক পোস্ট তালিকা দেখাতে হলে ব্লগারে একটি টুল আছে। কিন্তু তাতে আবার ৫টির বেশি দেওয়া যায়না। তাই আরো বেশি পোস্ট দেখাতে ফিডবার্নারে নিবন্ধন করে ভালো সুবিধা পাওয়া যায়।
না জানলে পড়ে আসুন। তাতে আরেকটি খারাপ দেখা যায়- সেটি হলো তাদের লোগো। এবার আমরা জানব কীভাবে ফিডবার্নারের লোগোকে তাড়াতে হবে। এবং কীভাবে কাস্টোমাইজ করে স্ক্রোলিং রিসেন্ট পোস্ট তালিকা দেখানো যাবে।
কাজটি আপনার ভাবনার চেয়েও সহজ!!
১. লেআউটে গিয়ে একটি গ্যাজেট যুক্ত করুন- এ ক্লিক করুন।
২. HTML/JavaScript এ ক্লিক করুন।
৩. নিচের কোড পেস্ট করুন।
৪. স্ক্রোলিং ইফেক্ট পরিবর্তন করতে
এ পোস্ট পড়ুন। (কীভাবে স্ক্রোলিং টেক্সট বা চলমান লেখা তৈরি করতে হয়)
৫. গ্যাজেট সঞ্চয় করুন।
কাস্টোমাইজেশনঃ
#লাল কালির background: url যেকোন ছবি দিতে পারেন।
# একেবারে নিচের লাল কালির লেখায় আপনার ব্লগের ফিডবার্নার ঠিকানা দিন। (
ফিডবার্নার ঠিকানা কি-না বুঝলে ক্লিক করুন)
কোড:
<style>
/* ============ Feedburner Buzzboost Widget Customization Style By helperblogger.com ============= */
div.feedburnerFeedBlock ul li {
background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEislZOSeBhCILOY7H2Z2EiDP-e2vHWw_21t4r2LYTa4Sff9Hl-s9rtwxZbc1FPTbXFGtpMzXmPvcb79d0eCrgYoNtxcjJcdwEKbWN5gxqqLhHd7mkJ8DLUmCcDT0PkhsVpL_GsakVmbTNN3/s1600/feed.png) no-repeat 2px;
list-style-type: none;
margin: 0 0 5px 0px;
padding: 5px 5px 5px 30px !important;
border: 1px solid #dddddd;
border-radius: 10px;
-moz-border-radius: 10px;
-webkit-border-radius: 10px;
}
div.feedburnerFeedBlock ul li:hover {
background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEislZOSeBhCILOY7H2Z2EiDP-e2vHWw_21t4r2LYTa4Sff9Hl-s9rtwxZbc1FPTbXFGtpMzXmPvcb79d0eCrgYoNtxcjJcdwEKbWN5gxqqLhHd7mkJ8DLUmCcDT0PkhsVpL_GsakVmbTNN3/s1600/feed.png) no-repeat 2px;
border: 1px dashed #848484;
-moz-border-radius: 8px;
-webkit-border-radius: 8px;
}
div.feedburnerFeedBlock ul li a:hover {
text-decoration: none;
}
div #creditfooter {
display: none;
}
/* ============ Feedburner Buzzboost Widget Customization Style By helperblogger.com ============= */
</style>
<marquee behavior="scroll" direction="up" onmouseover="this.stop();" onmouseout="this.start();"scrollamount="3"><script src="http://feeds.feedburner.com/Truth-on-Top?format=sigpro" type="text/javascript" ></script><noscript><p>
Subscribe to RSS headline updates from: <a href="http://feeds.feedburner.com/Truth-on-Top"></a><br/>Powered by FeedBurner</p>
</noscript></marquee>
লেবেল বা বিভিন্ন বিভাগকে ব্লগারে স্বয়ংক্রিভাবে ড্রপডাউন তালিকায় দেখানো
যায়না। কিন্তু আসুন আমরা সেটাই সম্ভব করি। এতে আপনার ব্লগের প্রচুর জায়গা
বেঁচে যাবে।
ধাপগুলোঃ
১. ব্লগারে লগইন করে টেমপ্লেটে গিয়ে ‘HTML সম্পাদনা’>এগিয়ে যান
২. টেমপ্লেট ব্যাকআপ করুন
৩.
Ctrl + F চেপে নিচের কোড খুঁজে বের করুন।
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'/>
(উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন-চেকবক্সে ক্লিক করবেননা যেন)
না পেলে
title='Labels' এর Labels এর জায়গায় আপনি উইজিটটি যুক্ত করবার সময় যে শিরোনাম দিয়েছেন সেটা লিখে খুঁজুন, পাবেন। তবুও না পেলে title='Labels' ছাড়া বাকিটা খুঁজুন।
৪. ৩ নং পয়েন্টের পুরো কোডটি নিচের কোড দ্বারা প্রতিস্হাপন করুন।
<b:widget id='Label1' locked='false'
title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<select style='width:100%'
onchange='location=this.options
[this.selectedIndex].value;'>
<option>বিভাগ নির্বাচন করুন</option>
<b:loop values='data:labels' var='label'>
<option expr:value='data:label.url'>
<data:label.name/>
(<data:label.count/>)
</option>
</b:loop>
</select>
<b:include name='quickedit'/>
</div>
</b:includable>
</b:widget>
৫. পূর্বরূপ দেখুন ও “টেমপ্লেট সংরক্ষণ করুন”
৬. লেবেল পিছু পোস্ট (ঐচ্ছিক)
লেবেল পিছু পোস্ট সংখ্যা দেখাতে না চাইলে
(<data:label.count/>) অংশ মুছে দিন।
৭. কাস্টোমাইজেশন (ঐচ্ছিক)
'width:100%' এর স্হলে পাল্টাতে বা px ও দিতে পারেন।
বিভাগ নির্বাচন করুন
এর স্হলে যেকোন লেখা দিতে পারেন।
সাধারণত একটি Label (যাকে বাংলায়
আমরা সাধারণত বিভাগ বলে নাম দিই) এ ক্লিক করলে ঐ Label এ অর্ন্তভূক্ত সবগুলো পোস্ট
চলে আসে বিস্তারিত। ফলে পোস্টের সংখ্যা যদি অনেক বেশি হয় তখন এতগুলো পোস্ট একই পৃষ্ঠায়
জায়গা দিতে গিয়ে পৃষ্ঠা হয়ে যায় অনেক বড়। তদুপরি পৃষ্ঠা লোডিং হতেও অনেক সময়
যায়।
আপনি চাইলে এখন ব্লগারে (Blogger) এ নিয়ম
পাল্টাতে পারেন এবং সেটিংস এমন করতে পারবেন যাতে নির্দিষ্ট Label এ ক্লিক করলে
শুধু ঐ লেবেলাধীন পোস্টগুলোর শিরোনাম দেখাবে, পুরো পোস্ট নয়।
আসুন সহজ নিয়মটি জেনে নিই-
১. Blogger -এ লগইন করে লেআউটে যান।
২. টেমপ্লেটে যান
৩. ক্লি করুন Edit HTML বা বাংলায়
HTML সম্পাদনা
৪. ”Mark Expand Widgets” বা ”উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন” চেকবক্সটিতে ক্লিক দিন।
৫. Ctrl+F চাপুন। উপরে ডানপাশে
সার্চ করার জায়গা আসবে।
৬. <b:include data='post'
name='post'/> কোডটি লিখে সার্চ করুন।
৭. এই কোডকে নিচের কোড দ্বারা প্রতিস্হাপন
করে দিন।
<b:if cond='data:blog.homepageUrl
!= data:blog.url'>
<b:if cond='data:blog.pageType !=
"item"'>
<h3 class='post-title'><a
expr:href='data:post.url'><data:post.title/></a></h3>
<b:else/>
<b:include data='post'
name='post'/>
</b:if>
<b:else/>
<b:include data='post'
name='post'/>
</b:if>
৮. এবার সংরক্ষণ বা Preview বা পূর্বরূপ
দেখতে পারেন।
যদি ভুল করে ফেলেন তাহলে ”উইজিট টেমপ্লেটগুলি ডিফল্টে নিয়ে যান “ লেখায় ক্লি করুন। অতঃপর পুনরায়
করুন।
যেমন এই ব্লগের টিপস নামক বিভাগ
আরো পোস্ট দেখতে পুরাতন পোস্টসমূহ লেখায় ক্লিক করুন